স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করেছে আওয়ামী লীগ: ফখরুল

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৯ পিএম

আওয়ামী লীগ স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করেছে। দেশ এখন এক ভয়াবহ দুঃসময় অতিবাহিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগের মূল লক্ষ্য শুধু ক্ষমতায় থাকা। দেশ এখন রাজনৈতিকরা চায় না। শেখ হাসিনাকে শুধু চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। দেশ চালাচ্ছে একটি সিন্ডিকেট।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গঠনে আইন করতে চায় সরকার। কিন্তু আইন করবে কে? তারা সবাই তো আওয়ামী লীগ এবং বিনা ভোটের এমপি। সব সাংবিধানিক সংস্থা দলীয়করণ করে ফেলেছে।

মির্জা ফখরুল বলেন, সরকার সু-পরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস করছে। নিজেদের মতো সংবিধানও পরিবর্তন করেছে। ব্যক্তি সুরক্ষা আইনের নামে গণমাধ্যম ও বাক স্বাধীনতা হরণের কৌশল নিয়েছে আওয়ামী লীগ সরকার।

আরও পড়ুন: আগামী জুনে চালু হবে পদ্মা সেতু: কাদের

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনে রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের প্রয়োজন। এই অবৈধ সরকারকে সরিয়ে জনগণের ভোটের অধিকার নিশ্চিতে আহ্বান জানান, বিএনপি মহাসচিব।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর