টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকার ২৬টি স্থানে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। 

এর আগে বুধবার (২৫ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।

এতে বলা হয়, কলাতিয়া জোনাল অফিসের আওতাধীন কলাতিয়া উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে উপকেন্দ্রটির আওতাধীন ২৬টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের তালিকায় থাকা এলাকাগুলো হলো— সোনারটেক, রশিদপুর, নাজিরপুর, মুসিনোয়াদ্দা, পুরানকলাতিয়া, আল্লীনগর, ইমানদিপুর, সাধুপুর, বাহাদুল্লাহপুর, রঞ্জিতপুর, তারানগর, নিশানবাড়ী, ফতেনগর, বকশীপুর, আহাদীপুর, সৈয়দপুর, আসামদীপুর, মিরাজ আসামদীপুর, মিঠাপুর, সমশেরপুর, কলাতিয়া বাজার, আকছাইল, চরআকছাইল, পূর্বআকছাইল, আকছাইল নয়াহাটি ও গুয়াডুরী।

নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।

একাত্তর/কেআই
ঢাকার কেরানীগঞ্জের জাবালে নূর মার্কেটে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। 
ঢাকার কেরানীগঞ্জে এক গৃহবধূকে ধারালো অস্ত্র গিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে এক তরুণকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। নিহতের স্বামীর দাবি, এসময় ওই...
স্বচ্ছল পরিবার, তারপরও আইফোন কিনে দিতে চায়ননি বাবা-মা। কিন্তু ছেলে আইফোন লাগবেই। তাই, আইফোন কেনার প্রলোভন থেকেই কেরাণীগঞ্জে ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে দুই কিশোর। গ্রেপ্তার সিফাত আর আরাফাতকে...
কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিনকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। 
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অপ্রত্যাশিত ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে লিগ পর্বের পঞ্চম রাউন্ডে ফরাসি ক্লাব লিলের কাছে ২–১ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। এর মধ্য দিয়ে ২০২৬–২৭...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে; একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। 
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি...
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর