সরকারের ভাবমূর্তি নষ্টে ষড়যন্ত্র, সতর্ক থাকার আহবান রিজভীর

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম

বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পরাজিত শক্তিদের চক্রান্ত ও ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক নানা বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা রথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের পাশে দাঁড়াতে এবং সার্বিক সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন। রিজভী বলেন, রথযাত্রাকে কেন্দ্র করে উসকানি দিয়ে কেউ যেন জলঘোলা করার বা রাজনীতি করার সুযোগ না পায়, সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কোনো এজেন্ট যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য প্রশাসনসহ আমাদের মাঠপর্যায়ের কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে সরকারের স্কুলফিডিং কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি অভিযোগ করেন, সরকারের এই মহৎ প্রচেষ্টাকে নস্যাৎ করার জন্য একটি চক্র চেষ্টা চালাচ্ছে। 

রিজভী বলেন, সরকারের তহবিল থেকে পরিচালিত টিফিন কার্যক্রমে যারা অনিয়ম করছে এবং সঠিকভাবে দায়িত্ব পালন করছে না, তারা মানবতার শত্রু। মাঠপর্যায়ে এই চক্রের সঙ্গে যারা জড়িত, তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

একাত্তর/এসি
আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্কে যে ধারণা রয়েছে, সেই ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত ইসলামী অতিতেও ফ্যাসিস্টের সাথে আঁতাত করেছে, এখনও তাদের ব্যবহারে ফ্যাসিস্ট আচরণ ফুটে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
উত্তরাঞ্চলের নৌ-যোগাযোগ উন্নয়ন, যাত্রীসেবা সম্প্রসারণ এবং নদীবন্দরভিত্তিক অবকাঠামো গড়ে তুলতে যমুনা নদীর তীরে দুটি নতুন নদী বন্দর ঘোষণা করেছে সরকার।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাঝপথে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আর এগোতে পারেনি টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর