‎সরকার বিগত সরকারের পথে, দেশ অন্ধকার গলিতে: ডা. শফিকুর

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম

জুলাই অভ্যুত্থানের পর সরকার জাতির কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে এবং আবারও বৈষম্যমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে বিগত সরকারের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত আজ পর্যন্ত এই আন্দোলনের ক্রেডিট নেয়নি, নিজেদের ‘মাস্টারমাইন্ড’ বলেও দাবি করেনি। তবে শুরু থেকেই আনুষ্ঠানিকভাবে জামায়াত শিক্ষার্থীদের পাশে ছিলো। জামায়াত জাতির প্রয়োজনে যতোবার প্রয়োজন ততোবার ঝাঁপিয়ে পড়ে। আন্দোলনের বীর যোদ্ধারা আহত হয়েও পিছপা হননি। কিন্তু জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ না করে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে।

প্রশাসনের সর্বস্তরে দলীয়করণের সমালোচনা করে জামায়াত আমির বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করেছিলো কোটা ও বৈষম্যের বিরুদ্ধে। তবে আজ প্রতিটি জায়গায় নতুন করে দলীয়করণ করা হচ্ছে। প্রশাসনের এই নির্লজ্জ দলীয়করণ পুরো জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। দেশ আবারও অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছে, তবে আমরা সেই অন্ধকার পথে যাবো না।

তিনি আরও দাবি করেন, আমাদের আপসের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু আমরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা থামবো না। সরকারকে প্রতিশ্রুতি ভঙ্গের এই পথ থেকে অবিলম্বে ফিরে আসতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, আমাদের নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এবং অন্যায়ের কাছে কারও কাছে মাথানত করবো না।

মতবিনিময় সভায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আন্দোলনে আহত ব্যক্তিরা এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনে রাজনৈতিক নিয়োগ বাতিল এবং নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষ ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি...
নির্বাচন কমিশনে (ইসি) সদ্য নিয়োগ পাওয়া অতিরিক্ত সচিব শামসুল আলমের বিরুদ্ধে সরাসরি দলীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে অবিলম্বে তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই...
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অন্যায় একসাথে চলবে না, নৈতিকতার প্রশ্নে জামায়াতে কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ সুবিধা চালুর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত...
গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী পাঁচ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের...
ইউক্রেনজুড়ে রাতভর ৭০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ২৮০টিরও বেশি ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহরের কাছে চালানো এই হামলায় তিন শিশুসহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর