জুলাই সনদ সংস্কার নাকি সংশোধন—টেবিলে আসুন: মির্জা ফখরুল

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০২:০৫ পিএম

‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে কোনো সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না করে আলোচনার টেবিলে আসার জন্য বিরোধী দলের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জুলাই সনদ সংস্কার হবে নাকি সংশোধন হবে, তা নিয়ে কথা হচ্ছে। আসুন, এ বিষয়ে আলোচনা করি। তা না করে বিরোধী দল বলছে, সরকারকে পাঁচ বছর থাকতে দেবে না। এসব কথা একসময় শেখ হাসিনাও বলতেন।

একই সঙ্গে ‘বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না’—এমন দাবিকে একটি মহলের ‘ভ্রান্ত ধারণা’ হিসেবে উল্লেখ করে ফখরুল বলেন, বিএনপিই সেই দল, যারা শুরু থেকে দেশে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছে।

সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাম্প্রতিক বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমানে মিডিয়ার ওপর সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ নেই। বিএনপির ভেতরে কোনো গ্রুপিং নেই উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরাই গ্রুপ তৈরি করে একে অন্যকে সরিয়ে দিচ্ছেন এবং সংবাদমাধ্যমগুলো মূলত তাদের মালিকদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।

আলোচনা সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে চায় এবং এই লক্ষ্য কেবল জাতীয় সংসদেই অর্জন করা সম্ভব। কিন্তু সংসদের প্রাণবন্ত ভাবকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক বিতর্ককে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, পৃথিবীর বহু দেশ যেখানে ৫০ বছরে স্বাবলম্বী রাষ্ট্রে পরিণত হয়েছে, সেখানে বাংলাদেশকে এই সময়ে এসেও ভোটাধিকারের জন্য আন্দোলন করতে হয়েছে। শহীদদের অসামান্য আত্মত্যাগের মধ্য দিয়েও সঠিক শিক্ষা নেওয়া সম্ভব হয়নি উল্লেখ করে তিনি সংসদ ও রাজনীতির সার্বিক সুরক্ষায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল সহযোগিতার আহবান জানান।

একাত্তর/এসি
ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত কয়েক মাসে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাঠামোতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে প্রধানমন্ত্রীর মধ্যে সেই...
অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা...
বিএনপির প্রতি প্রতিপক্ষের রাজনৈতিক আক্রমণ ও অশালীন মন্তব্যের তীব্র সমালোচনা করে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জিয়া পরিবার ও বিএনপিকে নিয়ে রুচিহীন বক্তব্য দেওয়া হলেও দলটি ধৈর্য...
২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই মাসে দেশের পণ্য রপ্তানি আগের মাসের তুলনায় ১২.৪৯ শতাংশ বেড়েছে।
‎দেশ ও সমাজের উন্নয়ন করতে হলে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যমকে কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১৫তম বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মূল্যায়নের জন্য কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাঠানো এইচএসসি পরীক্ষার উত্তরপত্র থাকার কথা ছিল পরীক্ষকের কাছে। কিন্তু সেই উত্তরপত্র দেখা গেলো শিক্ষার্থীদের হাতে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর