তারেক রহমানের ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর: দীনেশ ত্রিবেদী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এ বিষয়ে ভারত ইতিবাচক ও আত্মবিশ্বাসী বলেও জানান তিনি।  

বুধবার দুপুরে, জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার এ কথা জানান।

গণতন্ত্রে আলোচনার কোনো শেষ নাই। যদি আলোচনা শেষ হয়ে যায়, তবে ওটা গণতন্ত্র নয়। আলোচনা হলো একটি বহমান নদীর মতো- দীনেশ ত্রিবেদী।

দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে দীনেশ ত্রিবেদী জানান, সাক্ষাতকালে তিনি ভারতের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। দুই দেশের সংসদ সদস্য এবং জনগণের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

হাইকমিশনার আরও জানান, বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরিকে ডিজিটাল ও আধুনিকায়ন করার ক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা দেওয়া হবে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক কূটনৈতিক সম্বন্ধ জোরদার করা এবং সংসদীয় সহযোগিতা বাড়াতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

একাত্তর/এসি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বাংলাদেশ ও ভারতের মধ্যে যেকোনো দ্বিপক্ষীয় সঙ্কট আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, গণতান্ত্রিক দুই দেশের মধ্যে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাহিরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব সমস্যা সমাধানে ভারতকে আহ্বান জানিয়েছে বিএনপি।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর