ছয় মাস না হতেই বিরোধীদের লংমার্চ অনুচিত: চিফ হুইপ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে (এমপি হোস্টেল) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতি এবং সার্বিক সংকটময় পরিস্থিতি বিবেচনা করা জরুরি। একটি নতুন সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করার জন্য তাদের অন্তত পর্যাপ্ত সময় দেওয়া উচিত। ছয় মাস না যেতেই এ ধরনের কঠোর কর্মসূচি দেশীয় ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়ক নয়।

তবে বিরোধী জোটের আন্দোলন মোকাবিলায় কোনো রাজপথের পাল্টা কর্মসূচিতে যাবে না বলেও নিশ্চিত করেন তিনি। চিফ হুইপ বলেন, রাজপথে বিরোধী দল কর্মসূচি দিলেও এর জবাবে বিএনপি কোনো পাল্টা রাজনৈতিক কর্মসূচির পথে হাঁটবে না। সরকার এবং দল হিসেবে বর্তমান সংকট উত্তরণে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রতিই জোর দেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
একটি গাছে যেমন সাড়ে পাঁচ মাসের মাথায় ফল পাওয়া সম্ভব নয়, তেমনি দেশ গঠনে বর্তমান সরকারকেও কিছুটা সময় দেওয়ার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি আশ্বাস দিয়ে বলেছেন,...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের কোনো বিশেষ অধিবেশন আহবান করা হচ্ছে না বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, বিএনপির রাষ্ট্রপতি পদের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি; এ...
‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দ্বিমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সংসদের বাইরে একটি ‘সংস্কার কমিটি’ এবং সংসদের ভেতরে একটি ‘সংবিধান সংশোধনী কমিটি’ গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার।
একটি রাজনৈতিক দল একাত্তরের পরাজয়কে মেনে নিতে না পেরেই দেশের সংবিধান ছিঁড়ে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর