‘ফ্যাসিস্ট’ কায়দায় সরকার, ছয় মাসেই ডুবেছে অনিয়ম ও দলীয়করণে: পরওয়ার

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম

সারাদেশে সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা ও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, বর্তমান সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে ‘ফ্যাসিস্ট’ কায়দায় হাঁটছে এবং বিরোধীদলকে বাদ দিয়ে সংবিধান সংস্কারের নামে আবারও ফ্যাসিবাদী কাঠামোতে ফিরে যাওয়ার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় বিষয় নিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সাংবাদিক সম্মেলনে সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, নীতিমালা ভঙ্গ করে দলীয় বিবেচনায় সারের ডিলার নিয়োগ দিয়েছে সরকার। দলীয় প্যাডে সই করে ডিলারদের তালিকা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তারাই ডিলারশিপ পেয়েছেন। দেশের বিভিন্ন স্থানে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে এই ডিলারশিপ বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিমন্ত্রী শাহে আলম দাবি করেছিলেন শুধু জামায়াতের এমপিদের আসনে সারের সঙ্কট রয়েছে, কিন্তু বাস্তবে বিএনপির এমপিদের আসনেও যে তীব্র সারের সঙ্কট চলছে তা গণমাধ্যমে উঠে এসেছে। সারের ডিলার নিয়োগে যেসব অভিযোগ এসেছে, তা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তিনি। একই সাথে ডিলারশিপ দেওয়ার মানদণ্ড জনসমক্ষে প্রকাশ ও অনৈতিক আর্থিক লেনদেনের বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহবান জানান জামায়াত নেতা।   

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, একটি সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস যেতে না যেতেই প্রশাসনে এমন নজিরবিহীন দলীয়করণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে দেশে কী পরিস্থিতির সৃষ্টি হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে মন্তব্য করে তিনি এ ধরনের দলীয়করণের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।   

সংবিধান সংস্কার উদ্যোগ নিয়ে তিনি বলেন, সরকার বিরোধীদলগুলোকে বাদ দিয়ে এককভাবে সংবিধান সংশোধন ও সংস্কারের চেষ্টা করছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ না করে পুনরায় ফ্যাসিবাদী কাঠামো গড়ে তোলার এই প্রচেষ্টা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ।

কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষের খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, গণমাধ্যমে এ ঘটনাটিকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়েছে। তবে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জামায়াত জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এই ঘটনার সঙ্গে যারা প্রকৃত অর্থে জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।   

সাংবাদিক সম্মেলনে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও মহানগরী নেতারা উপস্থিত ছিলেন।  

একাত্তর/এসি
সরকারের ঢালাও বিরোধিতা না করে ভুলত্রুটি শুধরে দেওয়ার গঠনমূলক রাজনীতি করতে চায় বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে টেক্সটাইল খাতের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে আন্তর্জাতিক মেলায় বিরোধীদলীয় নেতাকে প্রধান...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন নাকচ করে কারাগারে...
দেশের আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা এবং এটিকে ব্যবসা খাত থেকে সম্পূর্ণ আলাদা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি ব্যাংকের সংখ্যা কমিয়ে এই খাতে সুশাসন নিশ্চিত করার...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীতেই দিনেদুপুরে নানা অপকর্ম ঘটছে। একটি হাসপাতালের নিরাপত্তা সরকার দিতে...
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গৃহীত সংস্কার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাতের সংস্কারে...
আসন্ন শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা।
রাজধানীর উত্তরা এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। টানা এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে আন্দোলনের ইতি ঘটে,...
চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ জাতীয় গ্রিডে আরও ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দ্রুত চালুর বিষয়েও বিশেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর