শেখ হাসিনা থাকলে এই অঞ্চলে সবার মঙ্গল হবে: মোমেন

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০২:৪৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্বে থাকেন তাহলে পুরো অঞ্চলের সব দেশের জন্য মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। 

তিনি বলেছেন, ‘শান্তি ও স্থিতিশীলতা সবথেকে জরুরি এবং শেখ হাসিনা হচ্ছেন শান্তি ও স্থিতিশীলতা একটা প্রতিভূ, একটা প্রতীক।’

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের এসব কথা বলেন তিনি। মোমেন বলেন, ‘তাকে (শেখ হাসিনা) যদি রাখা যায়, তাহলে সারা অঞ্চলে, সব দেশে; আমাদের দেশে যেমন তেমনি ভারত, নেপাল, ভুটান প্রত্যেকটা দেশের জন্য এটা মঙ্গল হবে।’ 

জোহানসবার্গে ব্রিকস সম্মেলনের বিভিন্ন বিষয় তিনি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে। এখনও সময় চূড়ান্ত হয়নি। হেড অফ গভর্নমেন্টের সাক্ষাতের সিদ্ধান্ত শেষ মিনিটে দেয়। আলোচনায় গুরুত্ব পাবে ঋণের ছাড় এবং সুদের হার কমানোর বিষয়।

চীনের সঙ্গে আলোচনার বিভিন্ন বিষয় নিয়ে তিনি বলেন, চীন আমাদের উন্নয়ন সহযোগী। আমরা অনেকগুলো প্রজেক্ট সই করেছি, চুক্তিপত্রে সই করেছি, প্রায় ২৩ বিলিয়ন ডলারের সই। আট বছরে চার বিলিয়ন এ পর্যন্ত পেয়েছি, সেগুলো যেন ত্বরান্বিত হয়; সেটা আলোচনা হতে পারে। এগুলো একটা গুরুত্বপূর্ণ ইস্যু।

একাত্তর/আরবি

উনিশ বছর আগে এক শনিবারে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হয়েছিলেন সন্ত্রাসবিরোধী শান্তি মিছিলে অংশ নেবেন বলে। আর তারাই সেদিন দলীয় কার্যালয়ের সামনে ভয়ঙ্কর ও ভয়াবহ এক...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর