চ্যাম্পিয়ন্স লিগের দুই চ্যাম্পিয়ন রোনালদো আর মেসি

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০২:৫১ পিএম

এখনো চ্যাম্পিয়ন্স লিগে দাপট দেখিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি। গোল সংখ্যায় ওদের ধারে কাছেও নেই আর কেউ। তাদেরকে ভবিষ্যতে চ্যালেঞ্জ জানাতে পারে এমন কাউকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। 

অনেক সময় গড়িয়ে গেছে মেঘে, বৃষ্টির জলে ভিজে গেছে বহু ঘাস। কারো বাড়িতে যেমন এসেছে পৌষ মাস, তেমন তুমুল সর্বনাশও হয়েছে কারো। দীর্ঘ দেড় যুগে অনেক কিছু বদলালেও বদলায়নি একটা জিনিস। থেকে গেছে অবিকল। 

সেই বিকল না হওয়া নাম দুটো ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি। অনেক কিছুর পরও তাদের আধিপত্য কমেনি। 

image


মরিচীকা ধরেনি পায়ে, বরং সময়ের সাথে সাথে তারা হয়েছেন আরও বেশি পরিপক্ব, পরিণত। বুড়ো চালের ভাতে বাড়ে আর কি। চলছে তাদের সেয়ানে সেয়ানে টক্করও।

রোনালদো সেরা, নাকি মেসি অধরা এ নিয়ে আলাপ চলছে, চলবেও হয়তো আরো কয়েক শতাব্দি। তাদের এই দ্বৈরথে ঘি ঢালার মতো ফুটবলার এখনো এই গ্রহে আসেনি, সামান্যতম চ্যালেঞ্জও জানাতে পারেনি কেউ।

যে নেইমারকে ভাবা হয়েছিল মেসির রাজত্বে হানা দেবেন, সে নেইমারও ঢাকা পড়েছে লিওর ছায়ায়। এমবাপ্পে কিংবা আর্লিং হালাল্ডদের আলোও এতো প্রখর নয়।  

image


অনেক ক্ষেত্রে মেসির রোনালদোর নামের আড়ালে পেলে ম্যারাডোনাও আলো খুইয়েছেন, হয়েছেন অতীত ধ্রুবতারা। যাদের আলোয় চোখ শীতল হয় কিন্তু ঔজ্বল্যে মন ভরে না।

বয়সের ভারে ধার কমবে এমন ভাবতে বসা সমালোচক নিন্দুক কিংবা ভক্ত- সবার চোখ ছানাবড়া করে দিয়েই চ্যাম্পিয়ন্স লিগেও চলছে রোনালদো আর মেসির দাপট অনবরত। হিসেবের খতিয়ানে ওদের আশপাশেও নেই কেউ।

image


চ্যাম্পিয়ন্স লিগে সেরা গোলদাতার তালিকায় সবার ওপরের নামটা ক্রিশ্চিয়ানোর, আর তার পরেই আছে লিওনেল মেসি। গোল সংখ্যায় ওদের ধারে কাছেও নেই কেউ। শিগগিরই ওদের কেউ ছুঁতে পারবে এমন কোনো লক্ষণও নেই। 

ঘর বদলানো রোনালদো হয়ে উঠেছেন আরো দুর্দান্ত। চ্যাম্পিয়ন্স লিগেও নিয়মিত পাচ্ছেন জালের দেখা। মেসিও তার খোলসটা খুলছেন ধীরে ধীরে। এই দ্বৈরথ কতোদিন চলবে এবার শুধু সেটা দেখার অপেক্ষা। 

image



একাত্তর/আরএইচ

বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেই নিজেদের রণকৌশল স্পষ্ট করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রাণভ্রমরা এবং পোস্টার বয় নেইমার জুনিয়রের পায়ের ইনজুরি নিয়ে কোনো...
ফুটবল বিশ্বকাপের রণক্ষেত্র মাঠের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়েছে টাকার অঙ্কে। দলগুলো উত্তর আমেরিকার সবুজ ঘাসে বুটের লড়াইয়ে নামার আগেই খাতা-কলমে কার ওজন কত, তার এক বিস্ফোরক ও চটকদার খতিয়ান প্রকাশ...
আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আসছে বিশ্বকাপ থেকেই ফুটবলের নিয়মনীতিতে বেশ কিছু বড় ধরণের পরিবর্তন এনেছে, যা ২০২৬-২৭ মৌসুম থেকে কার্যকর হওয়ার পাশাপাশি আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র,...
জর্ডানের পর এবার বিশ্বফুটবলের সবচেয়ে বড় মহোৎসবে নাম লেখাতে পুরোপুরি প্রস্তুত মধ্য এশিয়ার আরেক দেশ উজবেকিস্তান। ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ অভিযানকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার অভিজ্ঞ ফুটবলারদের...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর