সেমির পথে এগিয়ে থাকলো নিউজিল্যান্ড

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ০৭:৪৮ পিএম

নামিবিয়াকে ৫২ রানে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকলো নিউজিল্যান্ড। শেষ ম্যাচে তারা আফগানিস্তানকে হারাতে পারলে ভারতকে পেছনে ফেলে শেষ চারে নাম লেখাবে।

শুক্রবার (৫ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নামিবিয়া। ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে চার উইকেটে করেছে ১৬৩ রান করে জেমস- কেন উইলিয়ামসনরা।

জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে নামিবিয়া।

ওপেনিংয়ে স্টিভেন বার্ড আর মাইকেল ফন লিঙ্গেনের ৪২ বলে ৪৭ রানের জুটির পর হঠাৎ কিউই বোলিংয়ে ধস নামে নামিবিয়ার। ৫৮ রানের মধ্যে ৭টি উইকেট হারায় নবাগত দলটি।

কিউই পেসার ট্রেন্ট বোল্ট আর টিম সাউদি নেন ২টি করে উইকেট।

বিশ্বকাপের চলতি আসরের ৩৬তম ম্যাচে নামিবিয়ার মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। পরের পাঁচ ওভারে দুই উইকেট হারিয়ে নিউজিল্যান্ড স্কোর বোর্ডে তুলতে পারে মাত্র ২৯ রান। ১৭ ওভারের খেলা শেষে কিউইদের সংগ্রহ ছিল চার উইকেটে ১১০ রান।

তবে শেষ তিন ওভারে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান গ্লেন ফিলিপস ও জেমস নিশাম। শেষ ১৮ বলে এই দুই তারকা ব্যাটসম্যান চারটি ছক্কা আর দুটি বাউন্ডারির সাহায্যে তোলেন ৫৩ রান। মূলত এই দুই ব্যাটসম্যানের কারণেই সম্মানজনক স্কোর পায় নিউজিল্যান্ড।

আরও পড়ুন: ইনজুরিতে থাকা মুজিবের জন্য ভারতীয় ফিজিও দিতে চান অশ্বিন

২১ বলে তিনটি ছক্কা আর এক চারে ৩৯ রানের লড়াকু ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। ২৩ বলে দুই ছক্কা আর এক চারে ৩৫ রান করে অপরাজিত থাকেন জেমস নিশাম। 


একাত্তর/আরএ

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর