শেষ চারে নিউজিল্যান্ড, আফগান ও ভারতের স্বপ্নভঙ্গ

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৮:০০ পিএম

১১ বল হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে আট উইকেটের সহজ জয় তুলে নিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের ছুড়ে দেওয়া ১২৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে একটু বেশিই সময় নিয়ে নেয় কিউইরা। তবে সময় বেশি লাগলেও উইলিয়ামসনদের এ জয়ের মধ্য দিয়ে ধূলিসাৎ হয়েছে আফগানদের জয়ের আশায় চেয়ে থাকা ভারতের প্রতিক্ষিত সেমিফাইনালের সাধ। একদিন আগে আর পরে, তবে বিশ্বকাপ ছেড়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে ভারত ও আফগান দুই দেশকেই।

আবু ধাবি স্টেডিয়ামে সেমির লড়াইয়ে টিকে থাকতে দুই দলেরই ডু আর ডাই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। কিন্তু কিউইদের বোলিং নৈপুণ্যে ৫৬ রানে ৪ হারিয়ে তারা শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে। স্কোরবোর্ড তখন সমৃদ্ধ হয়েছে নাজিবুল্লাহ জাদরানের বিধ্বংসী ভূমিকার কারণে। ৪৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন। ৬টি চারের বিপরীতে তার ইনিংসে ছিল ৩টি ছয়ের মার। নবী ২০ বলে ১৪ রান করে সঙ্গী ছিলেন। তাদের বিদায়ের পর আফগানিস্তান ৮ উইকেটে থামে ১২৪ রানে।

১৭ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন ট্রেন্ট বোল্ট। ম্যাচসেরাও হন তিনি। দুটি নিয়েছেন টিম সাউদি। একটি করে নেন অ্যাডাম মিলনে ও জেমস নিশাম।

জবাবে নিউজিল্যান্ডের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি রশিদ খান, মুজিব উর রহমানরা। ড্যারেল মিচেল ও মার্টিন গাপটিলকে ফেরানো গেলেও জয়ের পথ থেকে কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়েকে সরানো যায়নি। শুরুতে মিচেল ১২ বলে ফেরেন ১৭ রান করে। গাপটিল ২৩ বলে ২৮ রানে ফিরলে জুটি গড়ে খেলেছেন কেন ও কনওয়ে। তাদের ৬৮ রানের জুটিই সেমির পথে পৌঁছে দিয়েছে নিউজিল্যান্ডকে। কেন ৪২ বলে ৪০ রানের হার না মানা ইনিংস খেলেছেন। কনওয়েও অপরাজিত ছিলেন ৩২ বলে ৩৬ রানে। তাদের সুবাদে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে জয় পায় ১৮.১ ওভারে। 

বিদায় ভারত 
এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান হারলে কী করবেন? উত্তরে রবিন্দ্র জাদেজা বলেছিলেন, ব্যাগ-ট্যাগ গুছিয়ে বাড়ি চলে যাবো। এবার সত্যি সত্যি হয়তো ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন জাদেজাসহ ভারতীয় ক্রিকেটাররা।

সোমবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচ বাকি থাকলেও, নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের পরাজয়ে আজই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে ভারতের। অবশ্য শুধু ভারত নয়, আবুধাবির জায়েদ স্টেডিয়ামে কিউইদের ৮ উইকেটের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানেরও।


একাত্তর/এসএ

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর