ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ০১:১৬ পিএম

বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে ঢাকা পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। শনিবার (১৩ নভেম্বর) সকালে দুবাই থেকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়। কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সবশেষ ২০১৫ সালে বাংলাদেশে এসেছিল পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় পাকিস্তান দলের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন হওয়ায় চারদিন আগেই তারা বাংলাদেশে এলো। 

বিমানবন্দর থেকে সরাসরি পাকিস্তান দলকে হোটেল সোনারগাঁওয়ের জৈব সুরক্ষাবলয়ে প্রবেশ করতে হবে।

তবে বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে, করোনাকালের ক্রিকেটে এবারই প্রথম কোনো সফরকারী দলকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না। করোনা পরীক্ষায় নেগেটিভ হলে আর দুই ডোজ টিকা দেওয়া থাকলে সরাসরি শুরু হবে অনুশীলন।

তবে এদিন পাকিস্তান দলের সঙ্গে আসেননি অধিনায়ক বাবর আজম ও অলরাউন্ডার শোয়েব মালিক। তারা চারদিন ছুটি কাটিয়ে ১৬ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন।

এদিকে পাকিস্তানের ১৮ সদস্যের দলও ঘোষণা দিয়েছে পিসিবি। এবার বিশ্বকাপ দল থেকে শুধু আসছেন না মোহাম্মদ হাফিজ।

বিশ্বকাপে রিজার্ভ হিসেবে থাকা ব্যাটসম্যান খুশদিল শাহ, পেসার শাহনাওয়াজ দাহানি ও লেগ স্পিনার উসমান কাদিরকে রাখা হয়েছে বাংলাদেশ সফরের দলে। আর বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থেকে যুক্ত করা হয়েছে ইফতিখার আহমেদকে।

আরও পড়ুন: শিশুর পুরুষাঙ্গ কেটে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

আগামী শুক্রবার টি২০ সিরিজ শুরু হবে মিরপুর শেরেবাংলায়। পরের দুই ম্যাচ ২০ ও ২২ নভেম্বর।

এরপর প্রথম টেস্ট চট্টগ্রামে আর দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে। এই সিরিজে গ্যালারিতে দর্শক দেখা যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

একাত্তর/এসি

ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর