তবুও জীবন সুন্দর, হাসতে হবে, প্রিয়জনের সাথে বাঁচতে হবে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১১:০৬ এএম

ওয়ানডে অধিনায়কত্ব খোয়ালেও ফুরফুরে মেজাজেই আছেন বিরাট কোহলি। পরিবারের সাথে সময় কাটিয়েই হয়তো শক্তিশালী হয়ে ফেরার চেষ্টা করছেন বিরাট। পড়ে গিয়েও বারবার ঘুরে দাঁড়ানোর বিরাটের গল্পটাই হতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বড় অনুপ্রেরণা। 

যতোই ঘোর অমানিশায় ঢাকুক চারপাশ, তবুও জীবন সুন্দর, হাসতে হবে প্রিয়জনের সাথে বাঁচতে হবে। বিরাট কোহলিও ঠিক করছেন তাই, অমানিশার তিমিরকে পাশ কাটিয়ে পরিবারের সাথে চুটিয়ে জীবন উদযাপন করছেন সদ্য ওয়ানডের কাপ্তানি হারানো বিরাট।

জীবন সঙ্গীর এখন দুঃসময়, কক্ষপথ তাকে নিয়ে গেছে কৃষ্ণ গহ্বরের পথে আনুষ্কা সেটা জানেন, তাই তো মনে করিয়ে দিলেন বিরাটের প্রিয় গানের এক কলি, বললেন সেই গানের ভাষায়, এখানে কোনো সহজ নয়, নেই ঘরে ফেরার কোনো সংক্ষিপ্ত পথও। 

বিরাটের প্রিয় গানের মতোই তার চলার পথটা যে আর মোটেও সহজ নেই আর, প্রিয় গোলাপের চারপাশে কাঁটারা বসত গেড়েছে, সতীর্থদের কেউ হয়ে উঠেছেন শত্রু ভীষণ, টি-টোয়েন্টি ক্যাপ্টেনের পদটা স্বেচ্ছাতেই ছেড়েছিলে, তবে ওয়ানডেটা কেড়েই নিয়ে সৌরভের বোর্ড।

সাদা বলে দুই ক্যাপ্টেন নয় নীতি, একা করে দিয়েছে বিরাট কোহলিকে। ব্যাপারটা এমন দাঁড়ালো যদি ইচ্ছে টেস্টে ক্যাপ্টেন থাকো না হলেও ওটাও ছেড়ে দাও। সাদা পোশাকের কালো গর্তে আটকে যাওয়া বিরাটের ক্যারিয়ারের শেষটাও অনেকে দেখে ফেলছেন, অনেকে বলছেন, এবারও হয়তো দাপুটে বিরাটের শেষে শুরু।

তবে বিরাট তো জানেন, জীবনের আসলে কোনো শর্ট কার্ট রাস্তা নেই, হারিয়ে যাওয়া সফর থেকে ফিরে আসতে হয় দীর্ঘ লড়াই করে। তাই বেদনার শেল বুকে চেপেও দারুণ সুখে এমন হাসতে হয়, জীবনটা উদযাপন করতে করতেই লড়তে হয়। এ পৃথিবীতে তো জায়গা কেড়ে নেয়ার লোকের অভাব নেই, তবে নিজের জায়গাটা নিজেই করে নিতে হয়।

যদিও এখানে ব্যতিক্রম বাংলার ক্রিকেট, বিরাটের মতো বড় ব্যাটারকেও যখন লড়াই করে ফিরতে হয়; তখন কেবল প্রতিভা আছে এই তকমাতেই বাংলাদেশের ক্রিকেটাররা বছরের পর বছর খেলে যান, ফলে চেষ্টাটাও হয় না, বাংলা ক্রিকেটাও আর সুদিনের কথা কয় না।

একাত্তর/ এনএ
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি।
সম্প্রতি দীর্ঘ সময় পর বিদেশ থেকে দেশে ফিরেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কিন্তু মুম্বই বিমানবন্দরে পা রাখতেই বিতর্কের মুখে পড়লেন বিরুস্কা দম্পতি। এক প্রতিবন্ধী এক অনুরাগীর প্রতি বিরাটের উদাসীন...
রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে নতুন পালক যোগ করলেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর