প্রতিবন্ধী ভক্তকে অবজ্ঞা, তোপের মুখে বিরুষ্কা জুটি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম

সম্প্রতি দীর্ঘ সময় পর বিদেশ থেকে দেশে ফিরেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কিন্তু মুম্বই বিমানবন্দরে পা রাখতেই বিতর্কের মুখে পড়লেন বিরুস্কা দম্পতি। এক প্রতিবন্ধী এক অনুরাগীর প্রতি বিরাটের উদাসীন আচরণ এবং নিরাপত্তা রক্ষীদের রূঢ় ব্যবহার নিয়ে সামাজিক মাধ্যমে বইছে তুমুল সমালোচনার ঝড়।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, বিরাট ও অনুষ্কা বিমানবন্দর থেকে বেরিয়ে তাদের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। সে সময় এক প্রতিবন্ধী ব্যক্তি হুইলচেয়ারে করে বিরাটের কাছে গিয়ে সেলফি তোলার অনুরোধ করেন। কিন্তু বিরাটের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে তাঁকে সরিয়ে দেন। 

এমনকি ওই ব্যক্তিকে কিছুটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। ভিডিওতে দেখা যায়, পুরো বিষয়টি ঘটার সময়ে বিরাট কোহলি কোনো প্রতিবাদ না করে কিংবা নিরাপত্তাকর্মীদের কিছু না বলে সটান হেঁটে গাড়িতে উঠে বসেন। তাঁর পেছন পেছন অনুষ্কাও দ্রুত গাড়িতে উঠে যান।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই ইন্টারনেটে সমালোচনার জোয়ার বয়ে গেছে। বিশেষ করে রেডডিট এবং এক্সে  ভক্তরা বিরাটের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন।

একজন ব্যবহারকারী লেখেন, তারা ক্লান্ত থাকতেই পারেন, কিন্তু একজন শারীরিকভাবে চ্যালেঞ্জড মানুষের সঙ্গে এমন আচরণ মেনে নেয়া যায় না। বিরাট অন্তত একবার দাঁড়িয়ে রক্ষীদের বাধা দিতে পারতেন।

অন্য একজন মন্তব্য করেন, এটাই তারকাদের আসল রূপ। ভক্তরা দিনরাত যাদের জন্য প্রার্থনা করে, তারা সাধারণ মানুষের আবেগের তোয়াক্কাই করে না।

মজার বিষয় হলো, এই ঘটনার কিছুদিন আগেই বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ জীর আশ্রমে আধ্যাত্মিক সফরে গিয়েছিলেন বিরুষ্কা। সেখানে সাধুসঙ্গ এবং ধর্মীয় আলোচনায় মগ্ন থাকতে দেখা গিয়েছিল তাদের। 

নেটিজেনদের একাংশ কটাক্ষ করে বলছেন, বাবাদের থেকে জীবন দর্শন শিখেও যদি মানুষের প্রতি ন্যূনতম সহমর্মিতা না থাকে, তবে সেই শিক্ষার দাম কী?

উল্লেখ্য, গত সপ্তাহেই যুক্তরাজ্য থেকে ভারতে ফিরেছেন এই দম্পতি। কিন্তু ফেরার শুরুতেই এমন বাজে বিতর্ক তাদের ভাবমূর্তি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলো।

একাত্তর/এসি
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি।
রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে নতুন পালক যোগ করলেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর