ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৭:৩৮ পিএম

আগামী বছরের ফেব্রুয়ারিতে তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল।

এর মধ্যে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে ওয়ানডে সিরিজটি খেলা হবে। 

২০২৩ সালের নভেম্বর পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেখানেই বাংলাদেশ দলের বিপক্ষে খেলার বিষয়টি ঘোষণা দেয়া হয়।

তবে কোন সিরিজেরই সূচি নিশ্চিত করেনি তারা। এমনকি বাংলাদেশের বিপক্ষে সিরিজেরও দিনক্ষণ জানায়নি এসিবি।

আরও পড়ুন: শ্রীলংকা দলের ‘পরমার্শক কোচ’ মাহেলা জয়াবর্ধনে

এদিকে, আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএল শেষেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ অনুষ্ঠিত হতে পারে ধারনা করা হচ্ছে।

এর আগে, ২০১৯ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলো আফগানিস্তান ক্রিকেট দল । সফরে একটি টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলেছিলো আফগানরা। টেস্টে বাংলাদেশ দলের পক্ষে জয় অর্জন করে নেয় আফগানিস্তান দল।


একাত্তর/টিএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর