পরবর্তী প্রজন্মের জন্য জয়ের উদাহরণ রেখে যাচ্ছি: এবাদত

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১০:৪৮ এএম

আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রার ২১ বছরের আক্ষেপ কাটিয়ে ডিফেন্ডিং টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড মাটিতে প্রথমবারের মতো কোনো ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তাও কীনা ক্রিকেটের ধ্রুপদী ফর্মেটে! আর সেই ম্যাচেই জাদুকরী গতি আর কৌশলের নৈপুণ্য দেখিয়ে কিউইদের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এবাদত। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৪৮ রানের বিপরীতে এবাদত নিয়েছেন ৬ টি গুরুত্বপূর্ণ উইকেট। তার বোলিং তোপে নিউজিল্যান্ডকে বিপর্যস্ত করে আট উইকেটের অবিস্মরণীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। 

পুরস্কার হাতে এবাদত বলেছেন, 'প্রথমে ধন্যবাদ জানাতে চাই আল্লাহকে। নিউজিল্যান্ডের মাটিতে আমাদের দল ২১ বছর ধরে কোনও ম্যাচ জেতেনি। এবার একটা লক্ষ্য ঠিক করে এসেছিলাম। নিজেদের হাত তুলেছি, আর বলেছি তারা টেস্ট চ্যাম্পিয়ন, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তাদের হারানোর উদাহরণ রেখে যেতে হবে।'

নিউজিল্যান্ডের বিপক্ষে এই টেস্টের আগে এবাদতের বোলিং গড় খুব একটা ভালো ছিল না। ১০ টেস্টে ছিল ১১ উইকেট, গড় ৮১.৫৪! তার গড় নিয়ে ট্রলও হচ্ছিল। সেই এবাদত এক টেস্টে ৭ উইকেট নিয়ে গড় অনেকটাই কমিয়ে এনেছেন। ১১ ম্যাচে ১৮ উইকেট, বোলিং গড় এখন ৫৬.৫৫।

ডানহাতি পেসার জানালেন, এই সাফল্য এমনি এমনি আসেনি, গত দুই বছরে (পেস বোলিং কোচ) ওটিস গিবসনের সঙ্গে আমি কাজ করেছি। ঘরের মাঠে কন্ডিশন সবসময় ফ্লাট থাকে। আমরা এখনও বাইরে কীভাবে বল ও রিভার্স করতে হয়, সেটা শিখছি। আমার সাফল্যের জন্য কিছুটা ধৈর্য ধরতে হয়েছে।’

প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘ফাস্ট বোলার হান্ট’ থেকে উঠে এসেছেন এবাদত। বিমানবাহিনীতে চাকরি করা এবাদত ওই দলের হয়ে খেলতেন ভলিবল। ঢাকার ক্রিকেটে তার শুরুটা ২০১৪ সালে সিটি ক্লাবের হয়ে প্রথম বিভাগের ক্রিকেটে। তবে ক্রিকেট সত্তার আসল বিকাশ ঘটেছে রবি পেসার হান্টের মধ্য দিয়ে। তার উদযাপনও অভিনব। কোনও ব্যাটারকে আউট করলেই ‘স্যালুট’ দেন।

এক প্রশ্নের জবাবে এবাদত বলেছেন, ‘আমি বাংলাদেশ বিমানবাহিনীর একজন সদস্য, জানি কীভাবে স্যালুট দিতে হয়। আর ভলিবল থেকে ক্রিকেটে আসার গল্পটা অনেক লম্বা। আমি ক্রিকেটটা উপভোগ করছি, একই সঙ্গে বাংলাদেশ ও বিমানবাহিনীকে প্রতিনিধিত্ব করাটাও।’


একাত্তর/এসএ

আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনে আফগানদের লড়াইটা বেশ জমে উঠেছিল। রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের ধৈর্যশীল প্রতিরোধ ভেঙে দিয়ে ড্রেসিংরুমে প্রথম উল্লাসের বার্তা এনে দেন এবাদত...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর