জোকোভিচের অস্ট্রেলিয়ায় খেলা নিশ্চিতে চলছে আইনি লড়াই

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০১:০৬ পিএম

টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ায় ঢুকতে না পারা সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেনে খেলা নিশ্চিত করতে আইনি লড়াই করছেন তার আইনজীবীরা। আর এই সময়ে আপাতত অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ডিটেনশনে রয়েছেন তিনি। 

জোকোভিচের পরিবার ও তার সার্বিয়ান ভক্তরা দাবি করছেন, জোকোভিচকে তার ইচ্ছার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় আটকে রাখা হয়েছে। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চাইলেই যেকোনো সময় বাড়ি ফিরে যেতে পারেন জোকোভিচ। 

এ ঘটনার পর টুর্নামেন্টে খেলতে আসা অন্যান্য বিদেশি খেলোয়াড়দের করোনা টিকার প্রমাণপত্রও পরীক্ষা-নিরীক্ষা করছে দেশটির সরকার।

বুধবার (৫ জানুয়ারি) অস্ট্রেলিয়ায় অবতরণের পর বিমানবন্দর থেকেই জোকোভিচকে আটক করে ইমিগ্রেশন ডিটেনশনে নিয়ে যাওয়া হয়। এর আগে টিকা না নেওয়ায় তার অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। 

আগামী ১৭ জানুয়ারি শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করার কথা ছিল জোকোভিচের। এমনিতে টুর্নামেন্টের সব খেলোয়াড় ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক হলেও, জোকোভিচসহ ২৬ খেলোয়াড় আবেদন করার পর তাদের মধ্যে কয়েকজনকে টিকা ছাড়াই টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি দেয় কর্তৃপক্ষ।

এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। করোনা ভাইরাসের প্রকোপে অস্ট্রেলিয়াবাসী যখন নানা নিষেধাজ্ঞার বেড়াজালে জীবনযাপন করছেন তখন স্রেফ তারকা হওয়ার খাতিরে তার জন্য এই বিশেষ ব্যবস্থা মেনে নিতে পারেননি সাধারণ মানুষ। 

উল্লেখ্য, গত এপ্রিলে জোকোভিচ টিকা নিতে অনাগ্রহের কথা জানিয়েছিলেন। কেউ তাকে টিকা নেওয়ার জন্য জোর করুক এমনটা তিনি চাননা বলে জানিয়েছিলেন তখন। 


একাত্তর/এসজে 

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর