স্প্যানিশ সুপার কাপ শিরোপা জিতল রিয়াল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১২:৫৩ পিএম

স্প্যানিশ সুপার কাপে শিরোপার ডজন পূরণ করলো রিয়াল মাদ্রিদ। ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে তারা। 

রোববার (১৬ জানুয়ারি) রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল রিয়াল। তবে প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৩৮ মিনিট পর্যন্ত। 

সৌদি কিং ফাহাদ স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে রিয়ালের সঙ্গে প্রায় সমানে সমান লড়েছে বিলবাও। কিন্তু ১৪টি শট করেও কোনো গোল করতে পারেনি তারা, লক্ষ্যে ছিল মাত্র দুইটি শট। অন্যদিকে রিয়াল চারটি শট লক্ষ্যে রেখে দুইটিতেই আদায় করে নিয়েছে গোল। 

লস ব্লাঙ্কোদের অপেক্ষা শেষ হয় ৩৮ মিনিটে। তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচের গোলে লিড নেয় রিয়াল। বিরতির পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কারিম বেনজেমা। 

আরও পড়ুন: বড় হার দিয়ে শুরু বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিলবাও। ২-০ গোলের জয় নিয়ে মৌসুমের প্রথম শিরোপার উল্লাসে মাতে অ্যানচেলত্তির শিষ্যরা। 

সুপার কাপের সবশেষ আসরের চ্যাম্পিয়ন ছিল বিলবাও। এবার তাদেরকে রানার্সআপ বানিয়ে ১২তম সুপার কাপ শিরোপা জিতলো রিয়াল। এই টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩ শিরোপা জয়ের রেকর্ড রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার।


একাত্তর/এসজে

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
লা লিগায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে ডাগআউটে ফিরেই নিজের চেনা মেজাজে ধরা দিলেন জোসে মরিনহো! এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় দিয়ে মরিনহো অধ্যায় শুরু হলেও, ম্যাচ শেষে মাঠের খেলার চেয়ে...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর