কে এই ডেথ ওভার ঘাতক শহীদুল ইসলাম?

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪০ পিএম

ডেথ ওভারে বল করার জন্য যে শক্তি আর আত্মবিশ্বাস দরকার হয় সেটা সবার থাকে না, অনেক বড় বড় বোলারও ওই সময় স্নায়ু চাপটা নিতে পারেন না। 

নিন্দুকেরা প্রায় বলেন শেষ ওভারে গিয়ে প্রবল চাপ নেয়ার মতো বাংলাদেশি বোলার তেমন একটা নেই। কিন্তু শহিদুল বলছেন আমি আছি। 

পর পর দুইটা বিপিএলের ডেথ ওভারে বল করেই দলকে জিতিয়েছেন বাংলাদেশি এই পেসার। 

অসুস্থ বাবার আঙ্গুল একবার ছুঁয়ে দেখতে, গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ চলার সময় দল ছেড়ে বাড়িতে ছুটে গিয়েছিলেন শহীদুল ইসলাম। কিন্তু বাবার আঙ্গুলটা আর ছুঁয়ে দেখা হয়নি। 

মাথায় আকাশ ভেঙ্গে পড়া এক সমুদ্র দুঃখ নিয়ে বাবার মৃত্যুর শোক বুকে চাপিয়েই আবার জেমকন খুলনায় যোগ দিয়েছিলেন শুধু বাবার স্বপ্ন পূরণের জন্যই। 

শহিদুল সেদিন নিজেকে উজাড় করে দিয়েছিলেন মাঠে, ডেথ ওভারে ওর দারুণ বোলিংয়ের পাশাপাশি খুলনার জয়ে বড় অবদানও রেখেছিলেন, জয়ের নায়কও বনে গিয়েছিলে।  

ডেথ ওভারে বল করার জন্য শুধু ভালো বলার হলেই হয় না, বুকে থাকতে হয় অদম্য সাহস ও আত্মবিশ্বাস। ব্যাটারের সঙ্গে চালাতে হয় স্নায়ুযুদ্ধ। সেটা ভালোই রপ্ত করেছেন শহীদুল।

শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালের জয়ের জন্য যখন দরকার ১০ রানের, কুমিল্লার অধিনায়ক তখন বল তুলে দেন শহিদুল ইসলামের হাতে। বছর যেতে না যেতেই বিপিএলে আবারো নিজের দলকে শিরোপা এনে দিয়েছেন এই ডান হাতি পেস বোলার। 

নিন্দুকেরা বলে ফাইনাল ম্যাচে ডেথ ওভারের চাপ নেয়ার মতো বাংলাদেশী কোনো বোলার নেই, সেই কথাকে বার বার ভুল প্রমাণ করে আসছেন শহীদুল, যার ডান হাতের কারিশমাতেই লাল সবুজের জার্সিতেও একদিন ফোটাবেন আশার ফুল।   


একাত্তর/এসজে
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর