প্রোটিয়াদের বিরুদ্ধে কঠিন দুর্গ গড়ে তুলতে চান তাসকিন

আপডেট : ১১ মার্চ ২০২২, ১০:০৯ পিএম

৩৩ দিনের লম্বা সফরে সাউথ আফ্রিকা গেলো বাংলাদেশ। দলের তারকা অলরাউন্ডার সাকিব নেই, তার শূন্যতা থাকলেও দলের আত্মবিশ্বাসে চিড় ধরেনি বলে জানিয়েছেন তাসকিন। 

যাবার আগে এই স্পিডস্টার বলেন, কন্ডিশন কঠিন হলেও প্রোটিয়াদের বিপক্ষে কঠিন দুর্গ গড়তে প্রস্তুত টিম টাইগার্স। সহজে ছাড় দেয়া হবে না ব্যাট বলের লড়াইয়ে। 

প্রায় সাড়ে চার বছর পর দক্ষিন আফ্রিকা সফর। নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে রাব্বি, শরিফুলদের মত নতুনদের জন্য। রোমাঞ্চের সংগে ওদের জন্য কঠিন চ্যালেঞ্জও। 

আফ্রিকায় উড়াল দেবার আগের দিনটায়, শুক্রবার করোনা পরীক্ষা সেরে সবাই ব্যাস্ত ছিলেন নিজেদের বাক্সপেটরা গোছানোয়। 

এদিনও হোম অফ ক্রিকেটে রিয়াদ-তাসকিনের কঠোর অনুশীলন। ঘন্টা দেড়েক সেন্টার উইকেটে ব্যাট বলে শান দিয়েছেন দুই ক্রিকেটার। 

দক্ষিণ আফ্রিকায় রিয়াদ শুধু ওয়ানডে সিরিজে থাকলেও তাসকিনকে পারফর্ম করতে হবে দুই ফরম্যাটেই। দেশে শেষ মুহুর্তের প্রস্তুতিটা সেরেছেন সেভাবেই।    টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে ওদের মাটিতে টাইগারদের অতীত সুখের নয়। ৬ টেস্টে জয় নেই একটাতেও। পাঁচটিতেই ইনিংস ব্যবধানে হার। 

ওয়ানডে কাপ্তান তামিমের জন্যও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষায়। দক্ষিণ আফ্রিকায় গিয়ে গত দুই দশকে প্রোটিয়াদের ৯ ম্যাচ খেলে হারাতে পারেনি একটাতেও। 

তার উপর এবার নেই সেরা পারফর্মার সাকিব আল হাসানও। তবে তাসকিন জানালেন, সাকিব না থাকলেও দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে কঠিন লড়াই করতে প্রস্তুত টাইগাররা। 

একাত্তর/ এনএ

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ইতিহাসে ‘চোকার্স’ তকমাটি যেন এক অভিশপ্ত ছায়ার মতো লেগে আছে। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে দাঁড়িয়ে প্রোটিয়া শিবিরের শরীরী ভাষা বলছে, অতীতের সেই...
আবারো টেস্টে ফেরার জন্য প্রস্তুত তাসকিন আহমেদ। সব ঠিক থাকলে পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের দরে দেখা যাবে এই স্পিডস্টারকে।
সামনে বিয়ে ডেভিড মিলারের, ব্যস্ততার কমতি নেই তাই। তার ফাঁকেই প্রোটিয়া হার্ড হিটার হাজির হয়েছেন বিপিএলের প্লে-অফ খেলতে। বিয়ের ব্যস্ততায় দল প্লে-অফে উঠেছে কিনা সেই খবরটাই রাখতে পেরেছেন কেবল।
গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দুইবার সুযোগ পেয়েও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। অবিক্রিত রয়ে গেলেন তিনি। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের প্রতি আগ্রহ দেখায়নি কোনো...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর