পিএসজিকে ঘোল আর গোল খাওয়ালো মোনাকো

আপডেট : ২১ মার্চ ২০২২, ১২:৩৫ পিএম

অতি সাধনে গাজন নষ্ট। ফ্রেঞ্চ লিগ ওয়ানে তারায় ঠাসা পিএসজিকে ঘোল আর গোল দুটিই খাওয়ালো মোনাকো। অ্যাওয়ে ম্যাচে ৩-০ গোল হেরেছে পারিসিয়ানরা।

লিগে এনিয়ে টানা তিনটি অ্যাওয়ে ম্যাচ হারল পিএসজি। এই হারের পর দলটির কোচ পচেত্তিনোর ভবিষ্যৎ নিয়ে প্রবলভাবেই অনিশ্চয়তা দেখা দিলো।

ঘরের মাঠে শুরুতেই পিএসজিকে চেপে ধরে মোনাকো। পজিশন ধরে রেখে ম্যাচের ২৫ মিনিটে ইয়েদের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। 

প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফরাসী তারকা কিলিয়ান এমবাপে। উল্টো দ্বিতীয়ার্ধে লিড ডাবল করেন কেভিন ভল্যান্ড। 

image


সফল স্পট কিকে পিএসজির ঘুরে দাঁড়ানোর আশা শেষ করে দেন বেন ইয়েদের। লিগ ওয়ানে শেষ পাঁচ রাউন্ডে এই নিয়ে তিনটিতে হারল মাওরিসিও পচেত্তিনোর দল। 

হারলেও শিরোপা লড়াইয়ে শক্ত অবস্থানেই আছে পিএসজি। ২৯ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

মোনাকোর মাঠে বিধ্বস্ত হওয়ার পর দলটির আর্জেন্টাইন কোচ পচেত্তিনো বললেন, এ ধরনের প্রতিযোগিতায় আমরা যেভাবে হারলাম এটা মোটেও গ্রহণযোগ্য নয়।


একাত্তর/এসজে
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
দলবদলের বাজারে আবারও বার্সেলোনার ডেরায় বড় ধরনের থাবা বসাল ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন! ন্যু ক্যাম্প ছেড়ে প্যারিসের দ্য প্রিন্সেসে পাড়ি জমানোর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন স্প্যানিশ...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর