ইউক্রেনের শরণার্থীকে অনুশীলনের অনুমতি ম্যান সিটির

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৫:৫৯ পিএম

শরণার্থী হিসেবে ব্রিটেনে  আশ্রয় নেয়া আন্দ্রি ক্রাভচুক (২৩) ম্যানচেস্টার সিটির বয়স ভিত্তিক দলের সাথে অনুশীলনের অনুমতি পেয়েছেন। তিনি একজন মিডফিল্ডার। বিষয়টি ক্লাবসূত্রে নিশ্চিত হওয়া গেছে।

ইউক্রেনে সামরিক আগ্রাসনের পর রাশিয়ান ক্লাব টরপেডো মস্কোর সাথে চুক্তি বাতিল করে তিনি ম্যানচেস্টারে পালিয়ে আসেন। মৌসুমের শেষ পর্যন্ত সিটির অনূর্ধ্ব-২৩ দলের সাথে অনুশীলনের অনুমতি পেয়েছেন ক্রাভচুক।

ফিফা ইতোমধ্যেই রাশিয়া ও ইউক্রেনের বিদেশী খেলোয়াড়দের নিজ নিজ চুক্তি সাময়িক বাতিল করে অন্যত্র খেলার অনুমতি দিয়েছে।

যদিও মৌসুমের শেষ পর্যন্ত মূল কোন দলে এ ধরনের খেলোয়াড়দের রেজিস্টার করার অনুমোদন দেয়নি প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।

মূলত সিটির ইউক্রেনীয়ান মিডফিল্ডার ওলেক্সান্দার জিনচেনকোই ক্রাভচুককে ম্যানচেস্টার জায়ান্টদের হয়ে অনুশীলন করার সুযোগ করে দিয়েছেন। শাখতার দোনেস্কর একাডেমীতে থাকাকালীন শৈশবেই ক্রাভচুকের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে জিনচেনকোর।

আরও পড়ুন: রাত থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের উত্তেজনা

সিটি ও প্রতিপক্ষ দলগুলোর সর্বাত্মক সমর্থন পাবার কারণে জিনচেনকো দেশে এত বড় আগ্রাসন হওয়া সত্ত্বেও এখনো খেলা চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্রথমবারের মত সিটির সাথে অনুশীলনে নামবেন ক্রাভচুক।


একাত্তর/আরএ

মাত্র ১৫ বছর বয়সেই টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন রুশ টেনিস বিস্ময় মিরা আন্দ্রেভা। আর ১৯ বছর বয়সে পা রাখতেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে। শনিবার...
আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শুভসূচনা করেছে মিশর। গেলো বৃহস্পতিবার কায়রোতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাশিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। তবে ঘরের মাঠের এই লড়াইয়ে মিশরের সবচেয়ে বড়...
শক্র দেশের নাগরিকদের মধ্যে বিদ্বেষ থাকবে এটাই স্বাভাবিক। তবে বিশ্ব ক্রীড়াঙ্গন এই বিদ্বেষ একেবারে সমর্থন করে না। উল্টো কোনো দেশের ক্রীড়াবিদের সঙ্গে এহেন আচরণের জন্য কড়া মাশুল গুণতে হয় সংশ্লিষ্ট...
ভারতকে হারিয়ে সাফ অ-১৭ নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়া। মঙ্গলবার টুর্নামেন্টের শেষ ম্যাচে কমলাপুর স্টেডিয়ামে রাশিয়া ২-০ গোলে বিজয়ী হয়।চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তারা এককভাবে...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর