সাকিবকে ক্ষমা চাইতে বললেন দক্ষিণ আফ্রিকার সাংবাদিক

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৮:০১ পিএম

‘আম্পায়াররাও মানুষ’, ‘ক্রিকবাজ’-এ এমন শিরোনামে একটি কলাম লিখেছেন দক্ষিণ আফ্রিকার সাংবাদিক টেলফোর্ড ভাইস। সেই কলামে সাকিব আল হাসানকে ক্ষমা চাইতে বললেন ভাইস।

জানা যায় সদ্য শেষ হওয়া বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ডারবান টেস্ট সম্পর্কে একটি টুইট করেছেন সাকিব আল হাসান। সেখানে তিনি জানান, ডারবান টেস্টে অন-ফিল্ড আম্পায়ারদের অনেক সিদ্ধান্তই বাংলাদেশের বিপক্ষে ছিল।

সাকিব টুইটে লেখেন, আমার মনে হয়, আইসিসির এখন আবার নিরপেক্ষ আম্পায়ারিংয়ের নিয়মে ফিরে যাওয়া উচিত। কারণ বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশেই এখন কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে।

এর প্রতিবাদেই স্বদেশী দুই আম্পায়ার হোল্ডস্টক ও ইরাসমাসের আম্পায়ারিং রেকর্ড তুলে ধরেন ভাইস। কত শতাংশ সঠিক সিদ্ধান্ত বা কত শতাংশ ভুল সিদ্ধান্ত ছিলো, আম্পায়ারিংয়ের জন্য কি কি পুরস্কার বা অ্যাওয়ার্ড পেয়েছেন, সেগুলো তুলে ধরে তিনি জানান, আম্পায়াররাও মানুষ এবং ভুল তাদেরও হতে পারে।

এরপর সাকিবকে উদ্দেশ্য করে ভাস লিখেন, সাকিবের ভালোভাবেই জানা উচিত, ম্যাচে ৪টি করে ভুল সিদ্ধান্ত হয়েছে। যার মধ্যে ৪টি গেছে বাংলাদেশের পক্ষে। আর চারটি তাদের বিপক্ষে। এজন্য হোল্ডস্টক ও ইরাসমাসের  কাছে ক্ষমা চাওয়া উচিত সাকিবের। তবে আম্পায়ারদের প্রতি যে ভয়াবহ ইতিহাস আছে, তাতে এটা খুব দ্রুত পাবেন বলে মনে হচ্ছে না।

আরও পড়ুন: ইউক্রেনের শরণার্থীকে অনুশীলনের অনুমতি ম্যান সিটির

পুরো টেস্টে ১২টি বিতর্কিত ও ভুল সিদ্ধান্ত দেন দুই অন-ফিল্ড আম্পায়ার হোল্ডস্টক ও ইরাসমাস। টেস্টের প্রথম চারদিন ১১টি বিতর্কিত ও ভুল সিদ্ধান্ত ছিলো। তাই বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, আম্পায়াররা ভুল না করলে ২৭৪ এর পরিবর্তে ১৮০ টার্গেট পেত বাংলাদেশ।

২৭৪ রানের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ২২০ রানের বড় ব্যবধানে হার মানে টাইগাররা। আগামী ৮ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর