শেষ চারে এক পা দিয়ে রাখলো লিভারপুর ও ম্যান সিটি

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০১:১৬ পিএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বেনফিকাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে সেমির পথে অনেকটাই এগিয়ে গেছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। আরেক হাইভোল্টেজ ম্যাচে আতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ ইতিহাদে ম্যাচের শুরু থেকেই আতলেটিকোর উপর চড়াও হয়ে খেলেছে পেপ গার্দিওলার দল ম্যান সিটি।

তবে একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি গার্দিওলার শিষ্যরা। পরে ম্যাচের ৭০ মিনিটে ডেড লক ভাঙেন কেভিন ডি ব্রুইনা।

ফোডেনের বাড়ানো বলে আতলেটিকোর গোলরক্ষককে বোকা বানান এই বেলজিয়ান তারকা। লেগে সিটির জয়ে আকর্ষণ বেড়েছে দ্বিতীয় লেগের ম্যাচ নিয়ে।

আগামী সপ্তাহে আতলেটিকোর মাঠে আতিথেয়তা নেবেন ফোডেন-ব্রুইনারা। ফল উল্টে দেয়ার বহু ইতিহাস লেখা রয়েছে আতলেটিকোর রেকর্ড বুকে।

এদিকে পর্তুগালের লিসবনে বেনফিকাকে পাত্তাই দেয়নি লিভারপুল। বেনফিকার মাঠে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে মোহামেদ সালাহরা।

image

বুধবার রাতে ম্যাচের ১৭ মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের কর্নার থেকে হেডে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন ইব্রাহিম কন্তে। এই অর্ধেই লিড ডবল করে দ্য রেডস।

৩৪ মিনিটের মাথায় লুইস ডিয়াজের গোল মুখের সামনে সাজিয়ে দেয়া ক্রস ছোট টোকায় জালে জড়িয়ে দেন সাদিও মানে।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। ফেভারিট হিসেবে পুরো ম্যাচে লিভারপুল এগিয়ে থাকলেও ঘরের মাঠে লড়াই করার চেষ্টা করেছিল বেনফিকা।

প্রথমের দশ মিনিট গুছিয়ে খেলার চেষ্টা রাখালেও ম্যাচ যত গড়িয়েছে ততই মাঝমাঠের দখল হারিয়ে ডিফেন্সিভ ফুটবল খেলেছে বেনফিকা।

দ্বিতীয়ার্ধের শুরুর দশ মিনিট ০-২ গোলে পিছিয়ে থাকা দলটি চেষ্টা চালায় ম্যাচে ফিরে আসার। যার ফলে ৪৯ মিনিটে সিলভার পাস থেকে বেনফিকার হয়ে গোলের ব্যবধান কমান নুনেজ।

আরও পড়ুন: দুই নারীসহ আত্মগোপনে ছিলেন আশিষ: র‌্যাব

পরে মাঝ মাঠের নিয়ন্ত্রণ আবারো দিয়ে আবারও লাগাম নিজেদের দখলে নেয় লিভারপুর। ৮৭ মিনিটে কেইটার পাস থেকে ডিয়াজের গোলে শেষ পেরেক পোঁতা হয়ে যায় বেনফিকার কফিনে।

প্রথম লেগের ম্যাচে জেতার ফলে শেষ চারের দিকে অনেকটাই এগিয়ে গেল লিভারপুল। ফিরতি লেগে অ্যানফিল্ডে ১৪ এপ্রিল মুখোমুখি হবে এই দুই দল। 


একাত্তর/আরবিএস  

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর