দুই নারীসহ আত্মগোপনে ছিলেন আশিষ: র‌্যাব

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১২:০৬ পিএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় ওই বাসা থেকে দুই তরুণীকেও আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত র‍্যাব গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেন নামের একটি বাসা থেকে আশিষ রায় চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।  গ্রেফতার করেছে। 

র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, গত ২৮ মার্চ তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। আশিষ ওই বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাসা মিরপুর ডিওএইচএস। কিন্তু এই বাসাটি তিনি আত্মগোপনের জন্য ব্যবহার করছিলেন। 

দু’জন নারীকে আটকের বিষয়ে তিনি বলেন, তার বাসায় আমরা দুজন নারীকে পেয়েছি। তার পরিবার এখানে থাকেন না। দুই নারীর পরিচয় এবং কী উদ্দেশ্যে ছিল, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি আশিষ রায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। হত্যায় তার সম্পৃক্ততা ও অন্যান্য ডিটেলস আমরা জিজ্ঞাসাবাদ করব, পরে বিস্তারিত জানানো যাবে। তবে বাড়িটা কার তাৎক্ষণিক র‍্যাব জানতে পারেনি। 

জানা গেছে, গত ২০ মার্চ সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক জাকির হোসেন।

আরও পড়ুন: বিজ্ঞান ক্লাসে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষক আটক

এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বাকি দুই আসামি হলেন- ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও সেলিম খান।

প্রসঙ্গত, নায়ক সোহেল চৌধুরীকে ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় তার বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর