ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি নিলামে

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১১:০৬ এএম

১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচে হাত দিয়ে একটি গোল করেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। নানা আলোচনা-সমালোচনা থাকলেও পক্ষ-বিপক্ষ সবার কাছেই ওই ঘটনা 'হ্যান্ড অব গড' নামেই পরিচিত। সেই ম্যাচে ১০ নম্বর জার্সি পরে খেলেছিলেন ম্যারাডোনা। এবার নিলামে উঠছে সেই জার্সি!

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, ম্যারাডোনার সেই ১০ নম্বর জার্সির নূন্যতম মূল্য ধরা হয়েছে ৪ মিলিয়ন পাউন্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় যা প্রায় ৪৫ কোটি। 

নিলামকারী প্রতিষ্ঠান সোথেবিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ এপ্রিল থেকে অনলাইনে শুরু হবে  ম্যারাডোনা ওই জার্সির নিলাম। ৪ মে পর্যন্ত নিলাম চলবে। গত ২০ বছর ধরে ম্যারাডোনার জার্সিটি ম্যাঞ্চেস্টারে জাতীয় ফুটবল মিউজিয়ামে রয়েছে। 

প্রতিষ্ঠানটি আরও জানায়, ম্যারাডোনার এই বহু সমালোচিত জার্সিটি প্রায় ৪ মিলিয়ন পাউন্ডে বিক্রি হতে পারে। ওই জার্সিটির বর্তমান মালিক ইংল্যান্ডের ফুটবলার স্টিভ হজ। বিশ্বকাপের ওই ম্যাচ শেষে মারাদোনা ও স্টিভ জার্সি বদল করেছিলে। 

সোথেবি কর্মকর্তা ব্রহ্ম ওয়াচটার জানান, ঈশ্বরের হাত শুধুমাত্র খেলাধুলার ইতিহাসে নয়, বিংশ শতাব্দীর ইতিহাসে সত্যিই একটি বিশেষ মুহূর্ত।

আরও পড়ুন: কুমিল্লায় ডায়রিয়ার প্রকোপ কমেছে

উল্লেখ্য, মেক্সিকোতে অনুষ্ঠিত ওই ম্যাচে আর্জেন্টিনার কাছে ১-২ গোলে হেরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল ইংল্যান্ডের। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন ম্যারাডোনা। ওই ম্যাচেই পরপর পাঁচ ডিফেন্ডারকে বোকা বানিয়ে করা দ্বিতীয় গোলটি ২০০২ সালে ফিফার বিচারে শতাব্দীর সেরা গোলের মর্যাদা পায়। ঐতিহাসিক এই ম্যাচের পরেই নিয়ম অনুযায়ী ম্যারাডোনার সঙ্গে জার্সি বদল করেছিলেন ইংল্যান্ডের মিডফিল্ডার স্টিভ হজ।  


একাত্তর/আরবিএস  

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর