মা হচ্ছেন মারিয়া শারাপোভা

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১০:১১ পিএম

বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা ও পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী মারিয়া শারাপোভা বুধবার (২০ এপ্রিল) ৩৫-এ পা দিয়েছেন। জন্মদিনেই টেনিসের গ্ল্যামকুইন তার অনরাগীদের দিলেন সুখবর- মা হচ্ছেন মাশা। 

ইনস্টাগ্রামে বেবিবাম্পের ছবি দিয়ে প্রাক্তন টেনিস মহাতারকা লেখেন, 'শুরুটা মূল্যবান। দু’জনের জন্য জন্মদিনের কেক খাওয়া সব সময়ই আমার জন্য স্পেশ্যাল।'

পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী শারাপোভা ২০২০ সালে টেনিস থেকে অবসর নেন। সেই বছরের শেষে ব্রিটিশ ব্যবসায়ী অ্যালেকজান্ডার গিলকেসের সঙ্গে বাগদানের কথা জানিয়ে দেন তিনি।

image


মারিয়া শারাপোভা ২০০৪ সালে ১৭ বছর বয়সে উইম্বলডন বিজয়ী হিসেবে খ্যাতি অর্জন করেন। এ ছাড়া অল ইংল্যান্ড ক্লাবের পবিত্র গ্রাস কোর্ট জয় করা তৃতীয়-কনিষ্ঠ খেলোয়াড় ছিলেন তিনি।

একবার করে অস্ট্রেলিয়ান ওপেন (২০০৮), উইম্বলডন (২০০৪) এবং ইউএস ওপেন (২০০৬) জিতেছেন শারাপোভা। দু’বার জিতেছেন ফরাসি ওপেন (২০১২, ২০১৪)। 


একাত্তর/এসজে

মাত্র ১৫ বছর বয়সেই টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন রুশ টেনিস বিস্ময় মিরা আন্দ্রেভা। আর ১৯ বছর বয়সে পা রাখতেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে। শনিবার...
স্পেনের রাজধানী মাদ্রিদে সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া বিশ্বের অস্কারখ্যাত 'লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হয়েছে। টেনিস তারকা কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা যথাক্রমে...
২৪ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়েছেন নোভাক জোকোভিচ। ইউএস ওপেনের ফাইনালে মেদভেদেভকে হারিয়েছেন তিনি।
ইউএস ওপেনে নারী এককের ফাইনালে বাজিমাত করলো কোকো গফ। আরিনা সাবালেঙ্কাকে ২-১ সেটে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলো এই আমেরিকান ।
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর