এবার উইম্বলডনে নিষিদ্ধ হলো রাশিয়া ও বেলারুশ

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১০:৩২ পিএম

ইউক্রেনে হামলার জেরে এবার অভিজাত ক্রীড়া আসর উইম্বলডন টেনিসে খেলা হচ্ছে না রাশিয়া ও বেলরুশের খেলোয়াড়দের। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

বুধবার উইম্বলডন আয়োজকরা জানিয়ে দেন, রাশিয়ার অযৌক্তিক এবং অভূতপূর্ব সামরিক আগ্রাসন মেনে নেয়া যায় না। খেলোয়াড়দের কারণে রাশিয়ান সুবিধা পাওয়াও মানা যায় না।

অল ইংল্যান্ড টেনিস ক্লাব আরও জানিয়ে দেয়, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পুতিনের সহযোগী বেলারুশের খেলোয়াড়দেরও মৌসুমের তৃতীয় গ্রান্ড স্লামে খেলতে পারবেন না। 

ফলে পুরুষদের টেনিসে প্রথম দশে থাকা দু’জন, নারীদের পেশাদার টেনিসে প্রথম কুড়িতে থাকা তিন নারী রুশ খেলোয়াড়কে খেলতে দেখা যাবে না এবারের উইম্বলডনে।

ঐতিহ্যবাহী উইম্বলডনে এভাবে কোনও দেশের খেলোয়াড়দের নিষিদ্ধ করা এক বিরল ঘটনা। পেশাদার টেনিসের অন্যান্য আসরে রাশিয়ার খেলোয়াড়দের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। 

আরও পড়ুন: মা হচ্ছেন মারিয়া শারাপোভা

উইলম্বলডনে রাশিয়া নিষিদ্ধ হওয়ায় সবচেয়ে বড় ক্ষতি হলো রুশ তারকা ডেনিয়েল মেদভেদের। পাশাপাশি নারী টেনিসে বড় নাম বেলারুশের ভিক্টোরিয়া আজারাঙ্কও উইম্বলডনে খেলা হচ্ছে না।

এর আগে রাশিয়াকে উয়েফা ও ফিফা থেকেও বহিস্কার করা হয়। ফলে ইউরো জোনে প্লে অফে উঠলেও কাতার বিশ্বকাপে খেলতে দেখা যাবে না আগের বিশ্বকাপ আয়োজক দেশকে। 

আর ডোপ কেলেঙ্কারির কারণে রাশিয়া আগে থেকেই অলিম্পিকে নিষিদ্ধ হয়ে আছে। ফলে ক্রীড়া বিশ্বের মানচিত্রে প্রায় অস্তিত্বহীন হয়ে পড়লো রাশিয়া।


আকাশের সর্বোচ্চ উচ্চতা থেকে এক রোমাঞ্চকর রেকর্ড গড়েছেন রাশিয়ার তারকা স্কাইডাইভার সের্গেই বোইতসভ। স্ট্র্যাটোস্ফিয়ারে ১১ হাজার ৫৫১ মিটার উচ্চতায় থাকা হট এয়ার বেলুন থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড...
মাত্র ১৫ বছর বয়সেই টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন রুশ টেনিস বিস্ময় মিরা আন্দ্রেভা। আর ১৯ বছর বয়সে পা রাখতেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে। শনিবার...
আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শুভসূচনা করেছে মিশর। গেলো বৃহস্পতিবার কায়রোতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাশিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। তবে ঘরের মাঠের এই লড়াইয়ে মিশরের সবচেয়ে বড়...
স্পেনের রাজধানী মাদ্রিদে সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া বিশ্বের অস্কারখ্যাত 'লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হয়েছে। টেনিস তারকা কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা যথাক্রমে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর