রাতে লিভারপুলের ডেরায় অঘটন পটীয়সী ভিলারিয়াল

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১২:৩৪ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের আরেক মহারণে প্রস্তুত অ্যানফিল্ড। সেমিফাইনালের প্রথম লেগের দ্বিতীয় ম্যাচে লিভারপুলের মুখোমুখি ভিয়ারিয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

শেষ দশ ম্যাচের একটিতেও হারেনি লিভারপুল। দারুণ ছন্দে আছেন সালাহ-মানেরা। সেই সাথে থাকছে হোম অ্যাডভান্টেজ। ঘরের মাঠে টানা চার ম্যাচে অপরাজিত ইংলিশরা। 

স্প্যানিশদের হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া ক্লপের শিষ্যরা। তবে ভিয়ারিয়ালও ছেড়ে কথা বলবে না। 

জুভেন্তাস ও বায়ার্নকে হারিয়ে ইতিমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি। নিজেদের শেষ ৫ ম্যাচে আছে অপরাজিত। 

এদিকে হেড টু হেড পরিসংখ্যান এগিয়ে রাখছে না কাউকে। মোট দুইবারের লড়াইয়ে দুই দলই জয় পেয়েছে একটি করে।

সেমিতে ক্লপের দল যে ফেবারিট তা নিশ্চিত। কারণ, প্রথম কথা লিভারপুলের এই টিমটা বহু দিন এক সঙ্গে খেলছে। ক্লপ নিজেও টিমটার দায়িত্বে প্রায় ছয় বছর হয়ে গেল।

তাঁর কোচিংয়েই লিভারপুল ২৭ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে। তাঁর কোচিংয়েই ২০০৫ সালের পর ২০১৯ সালে চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। 

ক্লপের টিমের সবচেয়ে শক্তিশালী দিক হল ফরোয়ার্ড লাইন। মোহম্মদ সালাহ, সাদিও মানে এবং ব্রাজিলের রবের্তো ফিরমিনোকে নিয়ে গড়া তার ফরোয়ার্ড লাইনের ভেদশক্তি দুর্ভেদ্য।

তবে বুধবারের ম্যাচে লিভারপুল পাবে না রবের্তো ফিরমিনোকে। চোটের জন্য তিনি হয়তো ম্যাচে নেই। তাঁর বদলে খেলার কথা লুইস দিয়াজের।

আরও পড়ুন: সাত গোলের থ্রিলারে শেষ হাসি সিটির

অন্যদিকে ভিলারিয়াল এই মরসুমে যে জায়গায় আছে তাতে তারা কখন কী করবে তা বলা যায় না। তবে হারার আগে যে তারা হারবে না তা বলা যায়।

তবে লিভারপুলকে হারানো, বিশেষ করে তাদের নিজেদের মাঠে বেশ কঠিন কাজ উনাই এমেরির ছেলেদের। তবে অঘটন তো ফুটবলেরই অঙ্গ। আরও এক অঘটনের দিকে তাকিয়ে ভিলারিয়াল। 


একাত্তর/এসি


ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার জয়ে টানা ১২ পয়েন্ট তুলে নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। শনিবার সান্ডারল্যান্ডের মাঠে গিয়ে ২-০ গোলের এক ঘামঝরানো জয় তুলে...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
সেন্ট জেমস পার্কে রোববার রাতে দুই ক্লাবের কিংবদন্তি প্রয়াত কেভিন কিগানের প্রতি গভীর শ্রদ্ধা ও আবেগের আবহ তৈরি হয়েছিল। কিন্তু ম্যাচের শেষটা হলো ঠিক কিগানেরই সেই অল-আউট অ্যাটাকিং ও শ্বাসরুদ্ধকর...
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর