হাসপাতালে মাশরাফি, দিতে হলো ২৭ সেলাই

আপডেট : ০৭ মে ২০২২, ০৯:০৯ পিএম

মাঠ নয়, এবার ঘরে পাওয়া চোটে আহত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জরুরি ভিত্তিতে তাকে নেওয়া হয়েছে হাসপাতালে।

শনিবার (৭ মে) নিজ বাড়িতেই এই দুর্ঘটনার শিকার হন মাশরাফি।

মাশরাফির পরিবার সূত্র জানায়, বাড়িতে অবস্থানকালে মাশরাফির কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে। টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে তার পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে বেশ খানিকটা অংশ কেটে যায়।

পরে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নিয়ে তার পায়ে ২৭টি সেলাই দেওয়া হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার আরও জানায়, এখন শঙ্কা কেটে গেছে। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন: রেলমন্ত্রীর স্ত্রীর কথাতেই বরখাস্ত করা হয় টিটিই শফিকুল

এই পা ও হাঁটুর ইনজুরির কারণেই বিভিন্ন সময় মাঠ থেকে দূরে থাকতে হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। এখন ক্যারিয়ারের শেষ দিকে এসে সেই পায়ের ওপরই বড় আঘাত আসল তার।


একাত্তর/এসি

ঘরের মাঠে বহুল প্রতীক্ষিত তিনটি প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে আলবিসেলেস্তেরা। কিন্তু বল গড়ানোর আগেই আর্জেন্টিনা শিবিরে জোড়া ধাক্কার জোর ঝাপটা! ইনজুরির নির্মম থাবায় স্কোয়াড থেকে...
মরক্কোর বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর ফরাসি শিবিরে যে ইনজুরি আতঙ্ক ভর করেছিল, তা এক ফুঁৎকারে উড়িয়ে দিলেন স্বয়ং অধিনায়ক কিলিয়ান এমবাপে! ম্যাচের ৭৭ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে...
ইনজুরি আর নেইমার জুনিয়র- এ যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ! কাফ মাসলের চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারেননি ব্রাজিলের এই পোস্টার বয়। আশা ছিল দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে...
চোটের কারণে রোববার ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামা হচ্ছে না তাঁর। কিন্তু মাঠের বাইরে থাকলেও, হেক্সা মিশনের ঠিক আগমুহূর্তে পুরো ব্রাজিল দলের কেন্দ্রবিন্দুতে সেই একজনই-...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর