ইনজুরি শঙ্কা এক ফুঁৎকারে উড়িয়ে দিলেন এমবাপে

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:২৯ পিএম

মরক্কোর বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর ফরাসি শিবিরে যে ইনজুরি আতঙ্ক ভর করেছিল, তা এক ফুঁৎকারে উড়িয়ে দিলেন স্বয়ং অধিনায়ক কিলিয়ান এমবাপে! ম্যাচের ৭৭ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়ার সময় এবং পরবর্তীতে ডাগআউটে ডান পায়ে বরফ বেঁধে বসে থাকতে দেখে ফরাসি সমর্থকদের বুক কেঁপে উঠেছিল। তবে ম্যাচ শেষে সব শঙ্কাকে বুড়ো আঙুল দেখিয়ে মুচকি হেসে এমবাপ্পে সোজা জানিয়ে দিয়েছেন, আমি একদম ঠিক আছি!

ম্যাচ চলার সময় বোস্টনের জিলেট স্টেডিয়ামে চোট পাওয়ার পর মাঠের ভেতরেই ফিজিওথেরাপিস্টের সেবা নেন ২৭ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড। এরপর তাঁর পরিবর্তে মাঠে নামানো হয় জিন-ফিলিপ মাতেতাকে। মাঠ ছাড়ার সময় এমবাপ্পের চোখেমুখে চরম কোনো ব্যথার ছাপ ছিল না, বরং গ্যালারির করতালির জবাব দিতে দিতেই তিনি মাঠ ছাড়েন।


ম্যাচ শেষে নিজের চোট নিয়ে এই রিয়াল মাদ্রিদ তারকা বলেন, আমার গোড়ালিতে সামান্য একটা টোকা লেগেছিল, তবে এখন সব ঠিক আছে। ম্যাচের শেষ ১৫ মিনিটে আমার চেয়ে জেপি (মাতেতা) মাঠে অবদান রাখার জন্য বেশি উপযুক্ত ছিল। এমনকি ইএসপিএন’র একটি সূত্রও নিশ্চিত করেছে, এমবাপের গোড়ালি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ম্যাচ শেষে ড্রেসিংরুম ও মাঠে সতীর্থদের সাথে তাঁর বুনো উদযাপন ও চওড়া হাসিই বলে দিচ্ছিল, তিনি কতটা ফিট!

মরক্কো দলের বড় একটা অংশের জন্ম ফ্রান্সে হওয়ায় দুই দলের খেলোয়াড়দের সম্পর্কটা বেশ মধুর। বিশেষ করে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি পিএসজিতে এমবাপ্পের সাবেক সতীর্থ এবং ভীষণ ঘনিষ্ঠ বন্ধু। তবে বন্ধুত্বের খাতিরে মাঠে কোনো ছাড় দেননি কেউই।

এমবাপে তাঁর ফরাসি মানসিকতা খোলসা করে বলেন, এখানে কোনো সেন্টিমেন্টের জায়গা নেই। আমি এখানে জিততে এসেছিলাম, ও-ও (হাকিমি) জিততেই এসেছিল। তবে এটা সত্যি যে, ম্যাচ শেষে যখন ওর ড্রেসিংরুমে যাব, তখন বুকটা একটু কেঁপে উঠবেই; কারণ সে আমার অত্যন্ত কাছের একজন বন্ধু।

প্রথমার্ধে পেনাল্টি মিস করার ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে ডি-বক্সের প্রান্ত থেকে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোকে পরাস্ত করে চলতি বিশ্বকাপে নিজের অষ্টম গোলটি তুলে নেন ফরাসি অধিনায়ক। এর ঠিক ছয় মিনিট পর উসমান দেম্বেলেকে দিয়ে করান আরেকটি গোল, যা টুর্নামেন্টে তাঁর তৃতীয় অ্যাসিস্ট।


এই গোলের মাধ্যমে লিওনেল মেসিকে টপকে গোল্ডেন বুটের শীর্ষস্থান এককভাবে নিজের দখলে নেয়ার পাশাপাশি ১৯৬৬ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে ১০ বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখার নজিরবিহীন রেকর্ড গড়লেন এমবাপ্পে (২০২২ সালে ১০টি এবং ২০২৬ সালে ১১টি)। এক আসরে তাঁর এই ১১টি গোল কন্ট্রিবিউশন ১৯৭০ সালে জার্মানির কিংবদন্তি জার্ড মুলারের পর আর কোনো ফুটবলার করে দেখাতে পারেননি।

আগামী মঙ্গলবার টেক্সাসের আর্লিংটনে মেগা সেমিফাইনালে স্পেন অথবা বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। শেষ চারের মহালড়াই নিয়ে আত্মবিশ্বাসী এমবাপ্পে বলেন, আমরা খুবই আনন্দিত। তবে আমরা জানি সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে এবং আমরা যে কোনো কিছু ফেস করতে প্রস্তুত। এখন আমরা ভালোভাবে রিকভারি করব এবং ম্যাচটি দেখব আমাদের প্রতিপক্ষ কে হচ্ছে তা জানতে।

একাত্তর/এআরএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ের রাজকীয় অভিষেকেও স্বস্তিতে থাকতে পারল না ফরাসি শিবির। নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের মাটিতে ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সূচক গোলের পর ফরাসি...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
ঘরের মাঠে বহুল প্রতীক্ষিত তিনটি প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে আলবিসেলেস্তেরা। কিন্তু বল গড়ানোর আগেই আর্জেন্টিনা শিবিরে জোড়া ধাক্কার জোর ঝাপটা! ইনজুরির নির্মম থাবায় স্কোয়াড থেকে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর