চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশে দলে নেই লিটন ও সাকিব

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম

দুই অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস ও সাকিব আল হাসানকে ছাড়াই ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে বাংলাদেশ দল। 

রোববার (১২ জানুয়াির)  চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আইসিসির এই মেগা ইভেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। বাজে ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। ওয়ানডেতে সর্বশেষ ১৫ ইনিংসে মাত্র ১টি হাফ-সেঞ্চুরি আছে লিটনের। এরমধ্যে সর্বশেষ ৭ ইনিংসে দুই অংকে পা রাখতে পারেননি তিনি।

তবে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজেও নিজেকে মেলে ধরতে পারেননি লিটন। তিন ইনিংসে ২, ৪ ও ০’তে আউট হন। ওয়ানডের পর ক্যারিবীয় সফরে টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লিটন। তিন ইনিংসে ১৭ রান করেছিলেন তিনি।

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় লিটনকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দল ঘোষণার সময় তিনি বলেন, লিটন আউট অফ ফর্ম। প্রথমত দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে রান খরায় ভুগছেন তিনি। আউটের ধরণগুলো অনেকটা একইরকম।

তিনি আরও বলেন, সাদা বলের ক্রিকেটে পাওয়ার প্লেতে যে ধরনের সুবিধা নেওয়ার কথা, সেখানে ক্রিজে নিজেকে সেট করতে পারছেন না লিটন। অতিরিক্ত চাপ নিচ্ছে সে। এরপরও আমরা অনেকগুলো ম্যাচে তাকে সুযোগ দিয়েছি। কিন্তু এখন আস্থার জায়গাটা না থাকায় তাকে রাখা হয়নি।

এদিকে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য সব ধরণের ক্রিকেটে বোলিংয়ের ক্ষেত্রে নিষিদ্ধ আছেন সাকিব আল হাসান। দ্বিতীয়বার বোলিং পরীক্ষায় ব্যর্থ হওয়ায় সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বিবেচনা করা হয়নি। কারণ শুধুমাত্র ব্যাটার হিসেবে সাকিবকে দলে চান না নির্বাচকরা। 

এ ব্যাপারে গাজী আশরাফ বলেন, বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যায় আছেন সাকিব সেটা থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। দুঃখজনকভাবে তার বোলিং পরীক্ষার ফল নেতিবাচক হওয়ায় শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলার সুযোগ ছিলো। আমরা তাকে দল গঠনে ব্যাটার হিসেবে বিবেচনা করেছিলাম। কিন্তু কম্বিনেশনের কারণে শুধু ব্যাটার হিসেবে তাকে দলে জায়গা দেওয়া যায়নি।

ইনজুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারেননি তিন ব্যাটার শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দলে ফিরছেন তারা। 

তাদের সাথে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে আরও আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। এখনও দেশের হয়ে ওয়ানডে অভিষেক হয়নি বাঁ-হাতি ব্যাটার ইমনের। ২০২২ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর জাতীয় দলের জার্সিতে সর্বমোট ৭টি ম্যাচ খেলেছেন তিনি।

লিটনের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছেন দুই পেসার শরিফুল ইসলাম-হাসান মাহমুদ ও ব্যাটার আফিফ হোসেন। অভিজ্ঞ ও তরুণদের নিয়ে সাজানো হয়েছে পেস আক্রমণ। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সাথে থাকছেন দুই তরুণ তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

স্পিন বিভাগে রাখা হয়েছে মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনকে। নিয়মিত অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো টাইগাররা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান, নিউজিল্যান্ড ও ভারত। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। 

২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলব। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকতে পারলেই সেমিতে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ইংল্যান্ডের মাটিতে ২০১৭ সালে সর্বশেষ আসরের সেমিতে খেলেছিলো টাইগাররা। সেমিতে ভারতের কাছে ৯ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাসুম আহমেদ ও নাহিদ রানা।
সূত্র: বাসস

একাত্তর/এসি
পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মি অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসিখুশি অবতারে। ক্রিকেটের ফেরার স্বস্তিই যেন আলো...
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই ছোট ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ দলের দায়িত্ব পেলিন লিটন কুমার দাস। তবে আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য লিটনের ডেপুটি করা হয়েছে শেখ মেহেদীকে।
গোটা বাংলাদেশ পুড়ছে হামজা জ্বরে। তারকা ফুটবলারের সঙ্গে তুলনাও উঠে আসছে বাংলার নবাব সাকিব আল হাসানের। হামজা বড় না সাকিব বড়?
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর