দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ২৮২

আপডেট : ২৫ মে ২০২২, ০৮:২২ পিএম

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের বেশির ভাগ বৃষ্টিতে ভেসে গেছে। এদিন সব মিলিয়ে খেলা হয়েছে মাত্র ৫১ ওভার। ৩৯ ওভার ভেসে গেছে বৃষ্টির পানিতে। বাংলাদেশের পক্ষে উজ্জ্বল ছিলেন কেবল সাকিব। অপরদিকে লঙ্কানদের এগিয়ে নিচ্ছেন আগের ম্যাচের সেরা অ্যাঞ্জেলো ম্যাথুস।

বৃষ্টি বিঘ্নিত দিনে শ্রীলঙ্কা তুলতে পেরেছে ১৩৯ রান। অপরদিকে মাত্র ৩ উইকেট শিকার করতে পেরেছে বাংলাদেশ। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ২৮২ রান। ৮৩ রানে পিছিয়ে থাকলেও শক্ত অবস্থানেই রয়েছে সফরকারীরা।

আগের দিনের ২ উইকেটে ১৪৩ রান নিয়ে দিন শুরু করে লঙ্কান দুই অপরাজিত ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে ও কাসুন রাজিথা। মাঠে নেমেই দ্বিতীয় বলেই রাজিথাকে শূন্য রানে বোল্ড করে ফেরান এবাদত। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি করুণারত্নেও।

আগের দিনের ৭০ রানের সঙ্গে আর ১০ রান যোগ করতেই সাকিবের জাদুকরি বলে বোল্ড হয়ে ফেরেন লঙ্কান অধিনায়ক। ৯ চারে ১৫৫ বলে ৮০ রান করেন করুণারত্নে। প্রথম ঘণ্টায় দুই উইকেট তুলে নেওয়ার পর বৃষ্টি নামে মিরপুরে। যার জন্য চার ঘণ্টার মতো খেলা বন্ধ ছিল।

বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমে অবশ্য দারুণ ক্রিকেট খেলতে থাকেন ম্যাথুজ ও ধনঞ্জয়া ডি সিলভা। পঞ্চম উইকেট জুটিতে ১০২ রান যোগ করে সফরকারীদের শক্ত অবস্থানে নিয়ে যান ম্যাথুজ ও ধনঞ্জয়া। শেষ বিকেলে অবশ্য জুটিটি ভাঙেন সাকিব। ৫৯ রান দিয়ে ৩ উইকেট এই স্পিনারের নামের পাশে।

৫৮ রান করে কিপারের কাছে ক্যাচ দিয়ে ফেরেন ধনঞ্জয়া। এই উইকেট অবশ্য রিভিউ নিয়ে আদায় করে নেয় টাইগাররা। পঞ্চম উইকেট যাওয়ার পর বাকি সময় নির্বিঘ্নে কাটিয়ে দেন ম্যাথুজ ও দিনেশ চান্ডিমাল। চতুর্থ দিন ম্যাথুজ ৫৮ এবং চান্ডিমাল ১০ রান নিয়ে দিন শুরু করবেন।


একাত্তর/এআর

২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিকরা দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার-সেরা বিধ্বংসী ব্যাটিং এবং তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া অর্ধশতকে লড়াকু সংগ্রহ দাঁড়িয়ে করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট...
ফুটবল ইতিহাসের বৃহত্তম আয়োজনের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।  ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হিসেবে ফিফা ঘোষণা করেছে, তিন আয়োজক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর