পেলেকে ছাড়িয়ে যেতে নেইমারের শুধু সময়ের অপেক্ষা

আপডেট : ০৭ জুন ২০২২, ০১:২২ পিএম

কিংবদন্তী ফুটবলার পেলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলে গোল করেছেন ৭৭টি। এদিকে এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে ১১৯ ম্যাচ খেলেছেন নেইমার। এতে তার গোল সংখ্যা ৭৪, যা তাকে দেশটির সর্বকালের সেরা গোলস্কোরারে তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে দিয়েছে। ধারণা করা হচ্ছে, কিংবদন্তীকে ছুঁতে নেইমারের এখন শুধুই সময়ের অপেক্ষা। 

২০১০ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটে নেইমার জুনিয়রের। নিউ জার্সিতে অনুষ্ঠিত ওই ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ ব্যাবধানে জিতেছিল ব্রাজিল। স্কোর করেন নেইমার। এরপর থেকে দ্রুতই নিজেকে দলটির অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত করেন তিনি। এরই মধ্যে নিজেকে ব্রাজিলের সর্বকালের সেরাদের কাতারে নিয়ে গেছেন এই ফরোয়ার্ড।

image


আরও পড়ুন: নেইমারের গোলে জাপানকে হারালো ব্রাজিল

চলতি বছর ব্রাজিলের আরও চারটি ম্যাচ রয়েছে। এর মধ্যে একটি আর্জেন্টিনার বিপক্ষে। বাকি তিনটি কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে। নকআউট পর্বে উঠতে পারলে আরও ম্যাচ রয়েছে। সবমিলিয়ে এ বছরই পেলেকে ছাড়িয়ে যেতে পারেন নেইমার!


একাত্তর/এসি

ফুটবলপ্রেমীদের পকেট ফাঁকা করার মতো এক ‘রসালো’ খবর নিয়ে হাজির হয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে চড়া...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন দলের প্রাণভ্রমরা ভিনিসিয়াস জুনিয়র। সেলেসাও সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভেতরের তীব্র...
ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার চিরবৈরিতা চিরন্তন, যেখানে এক পক্ষ অন্য পক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। কিন্তু সেই ঐতিহাসিক শত্রুতার দেয়াল ভেঙে এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রশংসায়...
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর