ইতালিকে হারিয়ে বোঝালো পথ হারায়নি জার্মানি

আপডেট : ১৫ জুন ২০২২, ১০:০৯ এএম

একটি জয় থেকে দূরে থাকা জার্মান সমর্থকরা হয়তো ভেবেই বসেছিলেন, তবে কী পথ হারালো জার্মানি! ওদিকে জয়ের জন্য উন্মুখ হয়েছিলেন হান্স ফ্লিক। শেষে এই অপেক্ষার অবসান ঘটলো, তাও আবার রাজকীয় ভঙ্গিমায়।

আগের ম্যাচে আর্জেন্টিনার কাছে তিন গোল হজম করা ইতালিকে এবার জার্মানি পোড়ালো পাঁচ গোলো। যদিও টানা দুইবার বিশ্বকাপে খেলতে না পারা মানচিনির দলটি গোল করেছে দুটি। তবে ইউরো জয়ী সেই ইতালি যেনো কোথায় হারিয়েছে!

image


মঙ্গলবার রাতে মনশেনগ্লাডবাখের বরুশিয়া-পার্কে নেশনস লিগের ম্যাচটি ৫-২ গোলে জেতে জার্মানি। ম্যাচে জসুয়া কিমিখ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ইলকাই গিনদোয়ান। দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোলটি করেন টমাস মুলার। আর টিমো ভেরনারের শেষ দুই গোল ইতালিকে লজ্জায় ফেলে দেয়।

অন্যদিকে ম্যাচের শেষবেলায় ইতালির হয়ে দুটি গোল করেন বাস্তোনি ও গনোন্তোর। কিন্তু ততক্ষণে যা করার করে ফেলে জার্মানি।

আসরের প্রথম চার ম্যাচে জয়ের দেখা না পেলেও এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইতালির রক্ষণভাগে আতঙ্ক সৃষ্টি করে রাখে মুলাররা। 


একাত্তর/এসি

এশিয়ান ফুটবলের গতিপথ এবং বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের চেনা সমীকরণ এক ঝটকায় বদলে দিতে চলেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ইউরোপীয় ফুটবলের অনুসরণে এশিয়াতেও চালু হতে যাচ্ছে বহুল আলোচিত ‘নেশনস লিগ’!
ইতালিয়ান ফুটবলের রোমাঞ্চকর পরিবেশের আড়ালে আবার মাথাচাড়া দিয়ে উঠল সেই পুরনো কুৎসিত রাজনীতি! রোমার কট্টর সমর্থক হিসেবে পরিচিত ‘কুরভা সুদ’ গ্যালারির ১৬ জন ভক্তকে একযোগে ইতালির সব স্টেডিয়ামে নিষিদ্ধ...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর