২০২২ সালে 'ডাক' এর শীর্ষে বাংলাদেশ ক্রিকেট

আপডেট : ১৭ জুন ২০২২, ০৮:২৩ পিএম

ক্রিকেট খেলায় কোনো ব্যাটসম্যানের জন্য সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে শূন্য রানে আউট হয়ে যাওয়া। ক্রিকেটের ভাষায় ব্যাটসম্যানদের এই লজ্জাজনক দুঃস্বপ্নকে ডাকা হয় 'ডাক নামে'। আর চলতি বছর এই ডাকেরই সর্বোচ্চ শিখোরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। 

অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ৬ ব্যাটার শিকার হয়েছেন ডাক এর। ২০২২ সালে টেস্ট কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ডাক দেখেছে বাংলাদেশ। রেকর্ডটা অবশ্য হয়েছে চলমান অ্যান্টিগা টেস্টের আগেই, যেখানে প্রথম ইনিংসে ৬ ব্যাটার রানের খাতা খোলার আগেই ফিরেছেন সাজঘরে। 

বছরের অর্ধেক সময় মাঠে গড়ানোর আগেই মোট ৩৫টি ডাক দেখেছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার ডাক ২২টি। তালিকার বাকি তিনটি নাম সংযুক্ত আরব আমিরাত (১৯), ইংল্যান্ড (১৮) ও পাপুয়া নিউগিনি (১৭)। 

শুধু টেস্টের প্রসঙ্গ এলে বিব্রতকর পরিস্থিতি আরও জোরালো হবে। বাংলাদেশের এ বছরের ৩৫ ডাকের ৩০টিই টেস্টে। 

দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি ডাক দেখেছে নিউজিল্যান্ড টেস্ট দল। এছাড়া ইংল্যান্ড ১৩টি এবং দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এ বছর টেস্টে ১২টি করে ডাকের শিকার হয়েছে। তিন ফরম্যাট মিলিয়ে ২০২২ সালে সবচেয়ে বেশি ডাক ৩৫ বার বাংলাদেশ, ২২ বার শ্রীলঙ্কা, ১৯ বার সংযুক্ত আরব আমিরাত, ১৮ বার ইংল্যান্ড, ১৭ বার পাপুয়া নিউগিনি।


একাত্তর/এসএ


জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর