চট্টগ্রাম আবাহনীকে ৩-৪ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং

আপডেট : ২৩ জুন ২০২২, ১০:৫৪ পিএম

বৃহস্পতিবার (২৩ জুন) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ৯৪ তম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৩-৪ গোলে পরাজিত করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। 

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম এলাকা ঘিরে এখন ফুটবলের জয়জয়কার। দেশি-বিদেশি ফুটবল খেলোয়াড়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তা, ক্লাব প্রতিনিধিদের পদচারনায় মুখরিত কুমিল্লা ক্রীড়াঙ্গন। ব্যাস্ত সময় পার করছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ। 

বৃহস্পতিবারও চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাবের খেলায় দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বৃহস্পতিবারের খেলায় সাইফ এসসির হয়ে প্রথম গোল করেন এমেকা ৪৩তম মিনিটে, দ্বিতীয় গোল করেন ফাহিম ৭২তম মিনিটে, ৩য় গোল করেন ফাহিম ৭৪তম মিনিটে। এমেরি গোল করেন ৯০+১'তম মিনিটে। চট্টগ্রাম আবাহনীর হয়ে গোল করেন ওমিদ ৫৭তম মিনিটে, ক্যান্ডি করেন ৬৫ তম মিনিটে। পিটার করেন ৮৬তম মিনিটে।

চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাবের খেলায় মাঠে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, সহ-সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, কুমিল্লা জেলা ফুটবল এসাসিয়েশনের সাধারন সম্পাদক বাদল খন্দকার, সদস্য দেলোয়ার হোসেন জাকির ও আল আমিন ভূইয়া। 


একাত্তর/এসএ

বিশ্ব ফুটবলের মহাযজ্ঞে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে কিংবা হুলিয়ান আলভারেজদের মতো তাবৎ মেগাস্টাররা হাজির থাকা সত্ত্বেও ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মঞ্চে গোল অব দ্য টুর্নামেন্ট বা আসর সেরা গোলের মুকুট...
বয়স ৫৯? যেখানে সাধারণ মানুষ অবসরের পর নাতি-নাতনি নিয়ে নাতিদীর্ঘ গল্প ফাঁদেন বা আরামকেদারায় দিন কাটান, সেখানে তিনি বুট পায়ে মাঠে নেমে প্রতিপক্ষের জালে বল জড়াচ্ছেন! বলা হচ্ছে জাপানি ফুটবলের জীবন্ত...
দেশের ক্রীড়াঙ্গনে বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে সংস্কার প্রস্তাব দিতে সার্চ কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সময়ই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর