এবার ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৫:০৩ পিএম

দেশের ক্রীড়াঙ্গনে বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে সংস্কার প্রস্তাব দিতে সার্চ কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সরকারের কাছে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব উপস্থাপন করতে বলা হয়েছে।

পাঁচ সদস্যের সার্চ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানাকে। সদস্য হিসেবে আছেন সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ, প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন আহমেদ বুলবুল এবং ক্রীড়া সাংবাদিক মন্টু কায়ছার। খবর বাসস

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এম এস হুমায়ুন কবিরের সই করা অফিস আদেশে জানানো হয়, সার্চ কমিটি বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর গঠনতন্ত্র, নির্বাচনপ্রক্রিয়া, প্রতিনিধি মনোনয়ন বা নির্বাচন, সার্বিক কর্মকাণ্ড ইত্যাদি সম্পর্কে জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮–এর আলোকে পর্যালোচনাপূর্বক প্রয়োজনয়ী সংস্কার প্রস্তাব পেশ করবে।

এ ছাড়া ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কর্মকাণ্ডসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণসংক্রান্ত বিদ্যমান নীতিমালা বিশদ পর্যালোচনা করে সুপারিশমালা প্রণয়ন করতে বলা হয়েছে।

এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ক্রীড়া-১) এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব।

কেএসএইচ
নারী ক্রিকেটার জাহানার আলমের যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে এখন তোলপাড় গোটা ক্রীড়াঙ্গন। নেট দুনিয়াতে চর্চা তুঙ্গে। একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির শিকার হন বলে...
জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সময়ই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
বড় মঞ্চে দুর্দান্ত শুরু করে শেষ বেলায় খেই হারানোর কারণে ‘চোকার্স’ তকমাটাও জুড়ে গেছে প্রোটিয়াদের সঙ্গে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা।
ক্যাপ্টেন্সি হারালেও মুম্বাই ইন্ডিয়ান্স দলে রোহিত শর্মা হয়ে উঠতে পারেন শচীন টেন্ডুলকার। লিটিল মাস্টার যেমন মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলেছিলেন, সেই ধোনি শেষ পর্যন্ত বিশ্বকাপও এনে দিয়েছিলেন ভারতকে।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর