চরম দুঃসময়ে কোহলি, নেই ভারতের টি-টোয়েন্টি দলে

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০২:৫৮ পিএম

চরম দুঃসময় পার করছেন ভিরাট কোহলি। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও ফর্মে ফিরতে পারেননি। এদিকে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ থেকেও নামকাটা গেছে। যদিও, রোহিত-বাবররা সমর্থন দিচ্ছেন, তারপরেও ভারতের টিম ম্যানেজমেন্ট কি ভাবছে সেট পরিস্কার না। 

ডেভিড উইলির বলে অফস্ট্যাম্পের বাইরে বলে মারলেন এক খোঁচা। তাতে জস বাটলারের গ্লাভসে কট বিহাইন্ড। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কোহলির ১৬ রানের ইনিংসটার ইতি ঘটে এভাবেই। এর আগে একই ধরনের বলে জীবন পেলেও ভুল থেকে শিখতে পারেননি। 

গ্রোইন ইনজুরি থেকে ফিরলেন ঠিকই। কিন্তু ফর্মে ফেরা হলো না। তার এই ব্যর্থতার দিনে হেরেছে দলও। টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সাজঘরে ফেরার অল্প সময় পরেই আরো একটা দুঃসংবাদ হজম করতে হয়েছে কোহলি ভক্তদের। 

কোহলিকে রাখা হয়নি আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজের দলে। চাহাল আর বুমরাহর সাথে কোহলিকেও অফিসিয়ালি বিশ্রামে রাখার কথা বলা হয়েছে। তবে সেটা আদৌ বিশ্রাম, নাকি অফফর্মের কারণে বাদ দেয়া, সেটা নিয়েই চলছে আলোচনা। 

দলে কোহলির জায়গা নিয়ে ভেতরে ভেতরে ক্যাপ্টেন রোহিত শর্মা যা-ই ভাবুন, সবার সামনে দাঁড়িয়েছেন পাশেই। তার মতে, কোহলির ফর্মে ফেরা সময়ের ব্যাপার মাত্র। 

রোহিত শর্মা বলেন, এত বছর ধরে যে এত রান করেছে, এত ম্যাচ জিতিয়েছে, ঘুরে দাঁড়াতে তাঁর শুধু একটা বা দুটো ভালো ইনিংস দরকার। আমি নিশ্চিত, যাঁরা নিয়মিত ক্রিকেট ফলো করেন, তারাও আমার সাথে একমত হবেন।

রোহিত তো তবু খুব কাছ থেকে দেখছেন কোহলিকে। শেয়ার কোরছেন ড্রেসিং রুমও। তবে কোহলি সমর্থন পাচ্ছেন দূরত থেকেও। শ্রীলঙ্কা সফরে থাকা বাবর আজমের কথাই ধরা যাক, টুইট করে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার লিখেছেন, এই খারাপ সময় কেটে যাবে দ্রুত। শক্ত থাকতে হবে। সাদা বলের ক্রিকেটে বাবর না কোহলি, কে সেরা সেই বিতর্ক প্রায়ই হয়, তবে এই দুই ক্রিকেটারের মধ্যকার সম্পর্কে সেই আলোচনার আঁচ লাগে না তেমনটা। 

কিন্তু ভিরাটের অফফর্মের আঁচ যে টিম ইন্ডিয়াতে লেগেছে সেটা তো জানা কথাই। সেঞ্চুরি যার কাছে ছেলের হাতের মোয়া ছিল, সেই কোহলি বছরের পর বছর পৌঁছতে পারছেন না তিন অঙ্কের ফিগারে। পড়ে যাওয়া ফর্মটা আর উঠে দাঁড়াচ্ছে না বলে সামনের বিশ্বকাপে তার অবস্থান কী হবে সেটা নিয়েও শুরু হয়েছে জল্পনা কল্পনা। তবে ভারতের টিম ম্যানেজমেন্ট বলছে, বছরের শেষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় কোহলি আছেন ভালোভাবেই। 

বিশ্বকাপে কোহলি কী করতে পারছেন, না পারছেন সেটা তো পরের হিসেব। তবে আপাতত ওয়েস্ট ইন্ডিজে অস্ট্রেলিয়ার সিমিলার কন্ডিশনে টি-টোয়েন্টি সিরিজ খেলার সুযোগটা মিস করছেন কোহলি। 


একাত্তর/এআর
বিশ্বকাপের ঢোল বাজতেই ভারতের ফুটবল-পাগল রাজ্য কেরালায় উন্মাদনার পারদ চড়চড় করে তুঙ্গে উঠেছে। তবে এবার কেরালাবাসী যা করে দেখাল, তা দেখে স্বয়ং লাতিন আমেরিকার ফুটবল ভক্তদেরও চোখ ছানাবড়া হতে বাধ্য!...
ভারতীয় ক্রিকেটে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে যে টর্নেডো তিনি চালিয়েছেন, তার পুরস্কার হাতেনাতে...
ভারতীয় ক্রিকেটে এক চরম এবং নজিরবিহীন নাটকীয়তার জন্ম হলো। ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই অধিনায়কত্ব খোয়াতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। শুধু তা-ই নয়, ক্রিকেট মহলে বড়সড়...
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন! ঠিক এই অন্তিম মুহূর্তে এসে ভারতের বাজারে সম্প্রচার স্বত্ব নিয়ে চলা দীর্ঘ মাসের অচলাবস্থার অবসান ঘটাল ফিফা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর