পুত্র সন্তানের নাম জানালেন মারিয়া শারাপোভা

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১২:১৯ এএম

মারিয়া শারাপোভা। যাকে মানুষ চেনে টেনিস সুন্দরী হিসাবে। লাখো কোটি মানুষের এই হার্টথ্রব অনেকদিন পর আবারো শিরোনামে ফিরলেন মা হয়ে। ফুটফুটে এক ছেলের জন্ম দিয়েছেন।

নারী টেনিসের সাবেক এক নম্বর তারকা মারিয়া শারাপোভা শুক্রবার তার শিশুপুত্রের ছবি প্রকাশ করলেন। নিজের ৩৫তম জন্মদিনেই সবাইকে এমন সুখবর দিলেন টেনিসের এই গ্লামারগার্ল। 

image

শারাপোভা তার ইনস্টাগ্রামে প্রেমিক আলেকজান্ডার গিলকেসের সঙ্গে পুত্রসন্তানের ছবি পোস্ট করেন। সেখানেই জানিয়েছে, গেলো ১ জুলাই তার ছেলে পৃথিবীতে এসেছে। 

ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে ২০২০ সালে বাগদানের কথা ঘোষণা করেন মারিয়া শারাপোভা। এই দম্পতির কোল জুড়েই এলো থিয়োডর। 

শারাপোভা ছবির ক্যাপশনে লিখেছেন, থিয়োডর…; আমাদের ছোট্ট পরিবারে সবচেয়ে সুন্দর, কঠিন এবং অমূল্য উপহার পেলাম।

চলতি বছরের ফেব্রুয়ারিতে টেনিস কোর্টকে বিদায় জানান শারাপোভা। তাঁর সাফল্যের ঝুলিতে রয়েছে পাঁচটি গ্রান্ড স্লাম শিরোপা। যা কোন রুশ খেলোয়াড়ের জন্য একটি রেকর্ড। 

তিনি ২০০৪ সালে উইম্বলডন জিতেছিলেন, পরে তিনি ২০০৬ সালে ইউএস ওপেন জয় করেন। এরপরে, শারাপোভা ২০০৮ সালে জেতেন অস্ট্রেলিয়ান ওপেন।

আর ২০১২ এবং ২০১৪ সালে দুইবার ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছিলেন। তিনি লন্ডনে ২০১২ অলিম্পিক টেনিসের মহিলাদের এককে রৌপ্য পদকও জিতেছিলেন।

সাবেক সোভিয়েত ইউনিয়নের ন্যাগান প্রদেশে ১৯৮৭ সালে মারিয়া শারাপোভার জন্ম। মস্কোয় এক টেনিস প্রশিক্ষণ শিবিরে মার্টিনা নাভ্রাতিলোভা লক্ষ্য করেন ছোট্ট মাশাকে।

নাভ্রাতিলোভাই প্রথম মাশার বাবাকে বলেছিলেন, মেয়েকে আমেরিকায় নিয়ে যেতে। ফ্লোরিডায় আইএমজি একাডেমিতে মেয়েকে ভর্তি করেন শারাপোভার বাবা। 

image

টেনিস তারকা গ্রেগর দিমিত্রভ, স্লোভেনিয়ান বাস্কেটবল খেলোয়াড় সাশা ভুজাকিক, টেলিভিশন প্রোডিউসর চার্লি এবেরসোল, গায়ক অ্যাডাম লেভাইনের মতো একাধিক পুরুষ এসেছেন তাঁর জীবনে। বারবার পুরুষ-সঙ্গ বদলেছেন মারিয়া শারাপোভা।

রূপ-সৌন্দয্যের কারণে টেনিসের নাম্বার ওয়ান হবার আগেই মারিয়া সবার কাছে প্রিয়মুখ হয়ে উঠেন। বড় বড় পণ্যের মডেল হয়েছেন। গ্লামার ম্যাগাজিনের প্রচ্ছদ হয়েছের অসংখ্যবার।

বিতর্কও তাঁর পিছু ছাড়েনি। ডোপ করার দায়ে নির্বাসিতও হয়েছেন টেনিস জগতের অন্যতম সুন্দরী এই তারকা। শেষ পর্যন্ত তিথু হয়েছে গিলকেসের সঙ্গে। 

image



একাত্তর/এআর

বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা ও পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী মারিয়া শারাপোভা বুধবার (২০ এপ্রিল) ৩৫-এ পা দিয়েছেন। জন্মদিনেই টেনিসের গ্ল্যামকুইন তার অনরাগীদের দিলেন সুখবর- মা হচ্ছেন...
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর