জয় দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১২:১৫ এএম

দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে আয়োজিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের যুবারা। 

সোমবার (২৫ জুলাই) ভারতের ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে নিজেদের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। 

গোল পেতে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে যুবাদের। শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে প্রথমে হতাশায় ভুগলেও তা গোল করে উড়িয়ে দিয়েছেন মিরাজুল ইসলাম। ম্যাচের শুরু থাকেই বাংলাদেশকে চাপে রাখে শ্রীলঙ্কা। 

তবে তৃতীয় মিনিটে উল্টো আক্রমণ করে বসে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর পাল্টা-পাল্টি আক্রমণ হলেও প্রথমার্ধ গোলশূন্যই থাকে। বিরতির পর আক্রমণে ধার বাড়ায় শ্রীলঙ্কা। ৫০তম মিনিটে দারুণ সুযোগ করলেও তা ব্যর্থ করে দেন বাংলাদেশের গোলরক্ষক মোহাম্মদ আসিফ। 

৭১তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন মিরাজুল। সতীর্থের পাস বক্সে পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। তার এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে পল স্মলির শিষ্যরা। আগামী বুধবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।


একাত্তর/এআর

বল দখলের পাশাপাশি মাঝমাঠ নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টা করে দু’দলই। গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি তারা।
একদিকে সাফ অনূর্ধ্ব-২০ জয়ের হাতছানি, অন্যদিকে গ্রুপ পর্বে হারের প্রতিশোধ; বাংলাদেশের সামনে আজ এতো কিছুর মধ্যে পড়ে গিয়েছিল স্বাগতিক নেপাল। অবশেষে বাংলার যুবাদের সেই জয়ের ক্ষুধার সামনে গো হারা হারলো...
একদিন আগেই টেস্ট ক্রিকেট নতুন এক কীর্তি গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের ১০ উইকেট হারিয়ে বিশ্ব বন্দনায় মেতে ছিল সাকিব-মুশফিক-শান্তরা। ঠিক তার একদিন পরই এলো আরও এক আনন্দ উদযাপনের...
তুমুল জনপ্রিয়তার কারণে আধুনিক ক্রিকেট দুনিয়ার কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া। আর এবার এককভাবে আয়োজক দেশ ভারত বলেই এই আসরকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি। কিন্তু খেলা শুরুর আগেই ব্যাপক সমালোচনার মুখে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর