খেলা শুরুর আগেই সমালোচনার মুখে বিসিসিআই

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৩১ পিএম

তুমুল জনপ্রিয়তার কারণে আধুনিক ক্রিকেট দুনিয়ার কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া। আর এবার এককভাবে আয়োজক দেশ ভারত বলেই এই আসরকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি। কিন্তু খেলা শুরুর আগেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

পাক্কা এক যুগ পর এশিয়াতে ফিরেছে ওডিআই বিশ্বকাপ, এর আগের আসরটা ছিল ২০১১ সালে, এবারের আয়োজক ভারতও সেবার ছিল হোস্ট নেশন, তবে এককভাবে নয়, কো-হোস্ট হিসেবে ছিল বাংলাদেশ আর শ্রীলংকাও। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্বে ছিল বাংলাদেশ, বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই গ্র্যান্ড ওপেনিংয়ের কথা নিশ্চয় মনে আছে, যেখানে উঠে এসেছিল দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ সংস্কৃতি। 

১২ বছর পর সেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশে বিশ্বকাপ ফিরলেও এবারে থাকছে না কোনো উদ্বোধনি অনুষ্ঠান। যে কারণেই হতাশ হয়েছেন এই অঞ্চলের অনেক ক্রিকেট ক্রেজি মানুষ। আইপিএলে প্রতিবার বলিউড তারকায় ঠাসা জমকালো উদ্বোধন হলেও বিশ্বকাপের ক্ষেত্রে তেমন কিছু ভাবেনি বিসিসিআই। অবশ্য আছে ক্যাপ্টেনস ডে, যেখানে ফটোশুটের পাশাপাশি প্রেস কনফারেন্সের বন্দোবস্ত। ওপেনিং সেরিমনি না থাকার হতাশা আরও বেড়েছে, যখন জানা গেছে প্রথম ম্যাচে খেলছে না স্বাগতিক ভারত। রোহিত শর্মাদের খেলা দেখতে অপেক্ষা করতে হবে পাঁচ নম্বর ম্যাচ ডে পর্যন্ত। 

২০২৩ বিশ্বকাপকে ঘিরে সমালোচনার এটা একটা অংশ কেবল। এই মুহূর্তে আয়োজকরা তীব্র সমালোচনার শিকার আহমেদাবাদ স্টেডিয়ামের একটি ভাইরাল ভিডিও নিয়ে। যেখানে দেখা যায়, ইংল্যান্ড-নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচের অল্প ক’দিন বাকি থাকলেও নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারির অবস্থা যাচ্ছেতাই। সেটা দেখেই ভারতের দর্শকরাই ফেটে পড়েছে ক্ষোভে। দাবি উঠেছে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি আর সেক্রেটারি জয় শাহ যেন এবারের বিশ্বকাপ এই সিটগুলোর একটাতে বসেই উপভোগ করেন।

অবশ্য নানা ধরনের সমালোচনা শুরু হয়েছে বেশ আগে থেকেই। প্রথম জটিলতা তৈরি হয় ফিকশ্চার ইস্যুতে। যেটা বিসিসিআই প্রকাশ করে জুনের ২৭ তারিখ, টুর্নামেন্ট শুরুর মাত্র ১০০ দিন আগে। দুই মাস আগে সেটা আবার রিশিডিউল করা হয়। পরিবর্তন হয় হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান লড়াইসহ ৯ ম্যাচের সূচী। যেখানে গেল দুই আসরেরের সূচি প্রকাশ করা হয়েছিল এক বছরের বেশি সময় আগে।

রিশিডিউলের জটিলতায় অনেকেই বিমানের টিকেট জটিলতায় পড়েছেন, কেউ ডাবল দামে প্লেনের টিকেট পাল্টাতে পারলেও নতুন শিডিউলের ম্যাচ টিকেট জোগাড় করতে পারেননি। কারণ এবারের টিকেটিং সিস্টেমও করা হয়েছিল বেশ জটিল। আর বিক্রিও হচ্ছে চড়া দামে। ৪৯৯ রূপে থেকে শুরু হয়ে অফিসিয়াল প্ল্যাটফর্মে ছিল ৪০ হাজার রুপি মূল্যের টিকেটও। তবে রিসেলারের কাছে ভারত পাকিস্তান ম্যাচের টিকেটের দাম ছাড়িয়েছে তিন লাখ ডলার পর্যন্ত, বাংলাদেশি টাকায় যেটা প্রায় সাড়ে তিন কোটি টাকার মতো।

চড়া দাম কেবল টিকেটে না হোটেল, যাতায়াত, সবখানে খরচ করতে হবে মোটা টাকা। আর সেকারণেই খোদ ভারতীয়দের মধ্যে রয়েছে বড় আকারের অসন্তোষ।

 

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর