জয়রথে ফাইনালের পথে বাংলাদেশ

আপডেট : ৩০ জুলাই ২০২২, ১২:০৪ এএম

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়রথ অব্যাহত রয়েছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৪-১ গোলে বিধ্বস্ত করেছে মালদ্বীপকে। 

ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত নিজেদের তৃতীয় ম্যাচে একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলেছে মিরাজুল-রফিকুলরা। 

শ্রীলঙ্কা, ভারতের পর মালদ্বীপকেও হারিয়ে টানা তিন জয়ে বাংলাদেশ পৌঁছে গেছে ফাইনালের কাছাকাছি। এখন অপেক্ষা নেপাল ও ভারতের বাকি দুই ম্যাচের।

আজকের ম্যাচে জয়ের ক্ষেত্র তৈরি হয়েছিল প্রথমার্ধেই। ৪-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে যায়। প্রথম ম্যাচের জয়সূচক গোলদাতা মিরাজুল এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন। ম্যাচের ১৮ মিনিটে তার গোলে বাংলাদেশ এগিয়ে যায়। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩১ মিনিটে রফিকুল গোল করেন। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে মিরাজুল নিজের হ্যাটট্রিক ও দলের চতুর্থ গোল করেন। 

মালদ্বীপ ম্যাচের একমাত্র গোলটি করে দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে জাইন জাফরের গোলে মালের ছেলেরা হারের ব্যবধানই যা একটু কমিয়েছে।

বাংলাদেশ প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ এবং ভারতকে ২-১ গোলে হারায়। মালদ্বীপকে হারিয়ে এবার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে পল স্মলির দল। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে ২ আগস্ট।

বাংলাদেশ একাদশ

মো.আসিফ, তানভীর হোসেন, শাহীন মিয়া, আজিজুল হক, ইমরান খান, রফিকুল ইসলাম (হাসান জুম্মন নিঝুম), শহিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম (জনি), মিরাজুল ইসলাম ও মুর্শেদ আলী।


একাত্তর/এসি

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর