মোসাদ্দেকের ঘূর্ণিতে রানের পাহাড়ে চড়া হলো না আরভিনদের

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৬:৫৭ পিএম

হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে বড়ো সংগ্রহের ইঙ্গিত দিয়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। কিন্তু শুরু থেকে মোসাদ্দেকের আঘাতের পর আঘাতে তাদের আর সেই রানের পাহাড়ে চড়া হয়নি। মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে স্বাগতিকরা শেষ পর্যন্ত জড়ো করেছে ১৩৫ রান, খরচ হয়েছে সাত উইকেট। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের লক্ষ্য ১৩৬।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে এদিনও টস ভাগ্য আসে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনের পক্ষে, যথারীতি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। প্রথম বলেই মোসাদ্দেক হোসেন সৈকত অধিনায়ক নুরুল হাসান সোহানের ক্যাচে পরিণত করেন রেগিস চাকাভাকে। 

ওয়ান ডাউনে নামা ওয়েসলে মাধেভেরেও প্রথম ওভারেই সাজঘরে ফেরেন। ওভারের শেষ বলে একাদশে ফেরা শেখ মেহেদী হাসান হাতে তালুবন্দী হন তিনি। 

তৃতীয় ওভারে আক্রমণে এসে মোসাদ্দেক তুলে নেন অধিনায়ক ক্রেইগ আরভিনকে। জিম্বাবুয়ের দুঃস্বপ্ন তখন শেষ হয়নি। নিজের তৃতীয় ওভারে দলীয় ২০ রানে শন উইলিয়ামস ও চতুর্থ ওভারে দলীয় ৩১ রানে মিল্টন শুম্বাকে শিকার করেন মোসাদ্দেক। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই, ১১৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারেও এবারই প্রথম ফাইফার পেয়েছেন তিনি। এজন্য খরচ করতে হয়েছে ২০ রান। পাঁচ ব্যাটার একক অঙ্কে সাজঘরে ফেরার পর দলের হাল ধরেন আগের ম্যাচের জয়ের নায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্ল। শুরুতে সাবধানী ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন দুজনই। উইকেটে সেট হওয়ার পর চড়াও হন রাজা। ১ হাজার রানের মাইলফলক স্পর্শের দিনেও পূর্ণ করেন অর্ধশতক। 

ষষ্ঠ উইকেটে রাজা ও বার্ল গড়েন ৮০ রানের পার্টনারশিপ। ৩১ বলে ৩২ রান করা বার্লকে ১৮তম ওভারে বোল্ড করেন তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পাওয়া হাসান মাহমুদ। শেষপর্যন্ত রাজাকে থামাতে সক্ষম হন মুস্তাফিজুর রহমান। ১৯তম ওভারে মুস্তাফিজের বলে কভারে ক্যাচ তুলে দেন মুনিম শাহরিয়ারের হাতে। 

তার আগে ৫৩ বলে ৬২ রান করেন ৪টি চার ও ২টি ছক্কায়, যা জিম্বাবুয়ের লড়াকু সংগ্রহের ভিত গড়ে দিয়েছে। ইনিংস শেষ হওয়ার আগে রান আউটে আরও একটি উইকেট হারায় জিম্বাবুয়ে। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান দাঁড়ায় স্বাগতিকদের সংগ্রহ।


একাত্তর/এসএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর