চিপস ও চায়ের প্যাকেটে হেরোইন, গ্রেপ্তার এক

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৪:৫৯ পিএম

অভিনব কায়দায় চিপস ও চায়ের পাতার প্যাকেটে ৫০ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ আগস্ট)  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ঝালকুড়ি এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল। 

মোছাঃ সাহেদা খাতুন (৫০) নামের ওই মাদক ব্যবসায়ীর কাছে থেকে এসময় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সাহেদা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় এই অভিনব কায়দায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। 

র‍্যাব ১০ জানায়, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এসএ

মাদক বহনের অভিযোগে কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কির্টনকে গ্রেপ্তার করা হয়েছে। 
জীবনের এক পর্যায়ে জীবন ঘাতক মাদক কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন কিংবদন্তী  ক্রিকেটার পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ২০০৩ সালে ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানা বা-হাতি পেসার আকরাম নিজেই...
ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।তার স্ত্রী ইসরাত জাহান মাসিক ভরণপোষণ ও সন্তানদের...
২০২০ সালের ডিসেম্বর মাসে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণে সহযোগিতার অভিযোগ উঠেছিলো পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহর বিরুদ্ধে। অবশেষে তদন্তের পর ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনে ওই ধর্ষণ মামলায়...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর