কোকেন আসক্ত ছিলেন ওয়াসিম আকরাম!

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১০:৩৫ পিএম

জীবনের এক পর্যায়ে জীবন ঘাতক মাদক কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন কিংবদন্তী  ক্রিকেটার পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। 

২০০৩ সালে ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানা বা-হাতি পেসার আকরাম নিজেই জানিয়েছেন ক্রিকেট থেকে অবসরের পর কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি।  তবে প্রথম স্ত্রী হুমার মৃত্যুর পর মাদকের পথ থেকে সরে আসেন এ লিজেন্ড। খবর বাসস।

বৃটিশ দৈনিক সানডে টাইমসকে ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য আকরাম বলেন, তার মাদকে আসক্তের বিষয়টি বুঝতে পারতেন হুমা। পাশে থেকে এ খারাপ পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টাও করেছেন। কিন্তু তাতে কোন কাজ হয়নি।  

image

নিজের আত্মজীবনী ‘সুলতান আ মেমোয়ার’ বইতে তার জীবনের ভয়াবহ অধ্যায়ের কথা তুলে ধরেছেন আকরাম। ২০০৯ সালের অক্টোবরে মাত্র ৪২ বছর বয়ে মৃত্যু হয় হুমার। 

স্ত্রীর মৃত্যুর পর কোকেন ছাড়নে আকরাম। ১০৪ টেস্টে ৪০০ এর বেশি উইকেট নেয়া আকরাম বলেন, দক্ষিণ এশিয়ায় খ্যাতির ধরনটা সর্বগ্রাসী, প্রলুব্ধ করে এবং মনকে বিপথে ঠেলে দেয়।

ক্রিকেট থেকে অবসরের পর মাদকের ফাঁদে পড়ে যান আকরাম। তিনি আরও বলেন, অনেক বেশিো খেলার চাপ থেকে মুক্ত থাকতে এটি ছিলো অ্যাড্রেনালিনের  একটি বিকল্প।

মাত্র ৩০ বছর বয়সে ডয়াবেটিস ধরা পড়া আকরাম জানান, ইংল্যান্ডে একটি পার্টিতে তাকে অফার করা হয়েছিলে। সেটাই ছিলো তার প্রথম কোকেন গ্রহণ করা।  

আকরাম বলেন, এরপর থেকেই এটা গ্রহণের মাত্রা বেড়ে যায়, আমি বুঝতে পারলাম প্রচন্ড চাপ সামলাতে নিয়মিত কাজ চালিয়ে যেতে এটা প্রয়োজন। 

image

দুই ছেলে তাহমুর এবং আকবরের সঙ্গে ইংল্যান্ড এবং লাহোর উভয় জায়গায়ই থাকতেন হুমা। গণমাধ্যমের সঙ্গে জড়িত থাকায় বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানোর কারণে  পরিবার থেকে অনেকটাই  বিচ্ছিন্ন হয়েপড়েছিলেন আকরাম।

আকরাম বলেন, এটি (কোকেন) আমাকে অস্থির করে তুলেছিল।

তিনি আরও বলেন, এটি আমাকে প্রতারক করে তুলেছিল। আমি জানি, ওই সময়ে প্রায় একাকী থাকতো হুমা। সে করাচিতে বাবা-মা এবং ভাইবোনদের কাছে ফিরতে চাইতো। 

আমার ইচ্ছা ছিলো না। কেন? আমি একা করাচি যেতে পছন্দ করতাম। কাজে যাবার মত প্রতিদিনই একবার করে নিয়মিত পার্টিতে যেতাম।’

একদিন আমার মানিব্যাগে একটি কোকেনের প্যাকেট পায় হুমা। এরপর তার সাহায্য নিতে আমি রাজি হলাম।

তিনি বলেন, কোকেন নেয়ার বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমি নিজেকে সামলাতে পারতাম না। আমি ঘুমাতে পারতাম না, খেতে পারতাম না। 

লাহোরে পুনর্বাসন কেন্দ্রে যাবার কথা জানিয়ে আকরাম বলেন, এটি পুরোপুরি ব্যর্থ হয়ে। কেননা  পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগেই ডাক্তার ডলারের চুক্তি করে নেয়। একটি বিল্ডিংয়ে পাঁচটি ঘর, একটি মিটিং রুম এবং একটি রান্নাঘর ছিলো। 

image

তিনি আরও বলেন, ডাক্তার একজন ছলনাকারী মানুষ ছিলেন। চিকিৎসার পরিবর্তে অর্থের বিনিময়ে আত্মীয়দের থেকে আলাদা করতে কাজ করেছিলেন।

চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব হয়নি; এটি পরবর্তীতে আরও বেশি বেড়ে যায়। ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন এটি আবারও শুরু হয়। 

টুর্নামেন্ট শেষ হবার দুই সপ্তাহ পর মারা যায় হুমা। স্ত্রীর মৃত্যুর পর কোকেন ত্যাগ করেন আকরাম। তিনি বলেন, হুমার মৃত্যুর পর অনেক কষ্টে আমি মাদক ছেড়েছি। 

হুমার মৃত্যুর পর অস্ট্রেলিয়ান সানিয়েরা থম্পসনকে বিয়ে করেন আকরাম। বর্তমানে  তাদের ঘরে আছেন একমাত্র কন্যা আয়িলা। 

আকরাম বলেন, জীবনের সেই ভয়ানক একটা অধ্যায় কাটিয়ে এসেছেন তিনি এবং এরপর আর কখনো পেছনে ফিরে তাকাননি তিনি। 

image


একাত্তর/এআর

উত্তর আমেরিকার মাঠে ফুটবল বিশ্বকাপ শুরু হতেই বড়সড় এক ধাক্কা খেল ব্লু সামুরাইরা। চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন জাপানের অধিনায়ক ও লিভারপুলের অভিজ্ঞ মিডফিল্ডার ওয়াতারু এন্দো। তবে...
ভারতীয় ক্রিকেটে এক চরম এবং নজিরবিহীন নাটকীয়তার জন্ম হলো। ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই অধিনায়কত্ব খোয়াতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। শুধু তা-ই নয়, ক্রিকেট মহলে বড়সড়...
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর