ধর্ষণ মামলায় পাকিস্তানি বোলার ইয়াসিরকে নির্দোষ ঘোষণা

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৭:৩৪ পিএম

২০২০ সালের ডিসেম্বর মাসে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণে সহযোগিতার অভিযোগ উঠেছিলো পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহর বিরুদ্ধে। অবশেষে তদন্তের পর ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনে ওই ধর্ষণ মামলায় অভিযুক্তদের তালিকা থেকে নির্দোষ হিসেবে ইয়াসিররের নাম বাদ দিয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, ১৪ বছরের ওই কিশোরীকে ধর্ষণ করেছেন ইয়াসিরের বন্ধু ফারহান। আর তাতে সহযোগিতা করেছেন ইয়াসির, এমনটাই অভিযোগ ছিল এই লেগ স্পিনারের বিরুদ্ধে।

ইসলামাবাদের শালিমার থানায় ধর্ষণের শিকার ওই কিশোরীর খালার দায়ের করা এফআইআর অনুসারে, ইয়াসির এবং ফারহানকে ধর্ষণের জন্য দায়ি করা হয়। তাদের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধি অনুযায়ী ২৯২-বি এবং ২৯২-সি (শিশু পর্নোগ্রাফি) এবং ৩৭৬ (শাস্তি) ধারায় অভিযোগ আনা হয়।

তদন্তের পর মামলায় অভিযুক্তরের তালিকা থেকে নির্দোষ হিসেবে ইয়াসিররের নাম বাদ দিয়েছে শালিমার পুলিশ। 

এক প্রতিবেদনে পুলিশ জানায়, এফআইআরে ভুলবশত ইয়াসিরের নাম যুক্ত করা হয়েছে। 

আরও পড়ুন: স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

পুলিশ স্টেশনের জমা দেওয়া রিপোর্টে বলা হয়েছে, ভুক্তভোগী স্বীকার করেছেন, ইয়াসির শাহর নাম এফআইআরে ভুল বর্ণনার কারণে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ঐ ধর্ষণ মামলার সাথে ইয়াসিরের কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে ইয়াসির বলেন, আল্লাহকে ধন্যবাদ। এখন সবকিছু থেকে মুক্তি পেলাম। এখন আমি আমার সব মনোযোগ খেলায় দিতে পারবো। এই মামলার কারণে আমার কাজে প্রভাব পড়েছিল।


একাত্তর/আরবিএস  

এবারের বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে রাতে যখন ব্রাজিল ও জাপান মুখোমুখি হচ্ছে, তখন মাঠের ফুটবল ছাপিয়ে এক চরম বিতর্ক বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া অন্তত পাঁচ...
ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) এবং মরক্কো জাতীয় দলের তারকা ফুটবলার আশরাফ হাকিমি ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি...
মাদক বহনের অভিযোগে কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কির্টনকে গ্রেপ্তার করা হয়েছে। 
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়ে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার দানুস্কা গুনাতিলাকা। তার বিরুদ্ধে আনা অভিযোগে পুলিশ বলছে, ওই নারীকে ধর্ষণ ও তার...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর