বিসিবির হুঁশিয়ারির পর বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল সাকিবের!

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১০:৪৩ পিএম

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান বেটউইনার না ছাড়লে বিসিবি সাকিবকে ছাড়ার হুঁশিয়ারি দেওয়ার পর বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন এই অলরাউন্ডার। এ খবর নিশ্চিত করেছেন বিসিবির শীর্ষ এক পরিচালক। 

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, 'সাকিবের সঙ্গে যোগাযোগ আছে, এটা ইতিবাচক পর্যায়ে এসেছে। লিখিত চিঠি দিয়ে তিনি চুক্তি বাতিলের বিষয়ে জানিয়েছেন আমাদের। বেটউইনারের সাথে তার আর কোনো চুক্তি নেই।' 

বেটিং সংস্থা বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজ। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ। কিন্তু কোনও কিছুর তোয়াক্কা না করে সাকিব এই বেটিং কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

বিসিবি এ সপ্তাহে চিঠি দিয়ে তাকে সেই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার কথা বলেছিল। কিন্তু সাকিব নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। বোর্ডও হার্ডলাইনে চলে যায়। সাফ জানিয়ে দেওয়া হয়, বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না হলে দেশের ক্রিকেটে নিষিদ্ধ হয়ে যাবেন সাকিব। 

কোনও উপায়ান্তর না দেখে বৃহস্পতিবার সাকিব চুক্তি থেকে সরে আসার কথা মৌখিকভাবে বোর্ডকে জানান। তবে বিসিবি তাকে লিখিতভাবে চুক্তি ভঙ্গের কথা জানাতে বলেছে। যা বৃহস্পতিবার রাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। লিখিত চিঠি এলেই ঘোষণা করা হবে এশিয়া কাপের দল। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে বোর্ড পরিচালকদের নিয়ে বৈঠকে বসেছিলেন। যেখানে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ছাড়াও বেশ কয়েকজন পরিচালক ও নির্বাচক কমিটির দুই সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে থাকা একাধিক সদস্য নিশ্চিত গণমাধ্যমকে করেছে সাকিবের চুক্তি বাতিলের বিষয়টি। 

বৈঠক শেষে বিসিবি সভাপতিও জানিয়েছিলেন সাকিবের চিঠির অপেক্ষায় আছেন তারা, ‘আমরা একটা চিঠি দিয়েছি। আজকের মধ্যে চিঠির উত্তর পাওয়ার কথা। গতকালকের মধ্যেই পাওয়ার কথা ছিল। ওইটা শুনেছি আজকের মধ্যে দিবে বলেছে। আমরা আজ পর্যন্ত অপেক্ষা করবো, এরপর সিদ্ধান্ত নেবো ও থাকবে কি থাকবে না।’

বেটউইনার নিউজের সঙ্গে পার্টনারশিপের এ ঘোষণা সাকিব নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেইজে দেন। গত মঙ্গলবার রাতে সাকিব ফেসবুকে বেট নিউজের সঙ্গে অফিসিয়াল পার্টনারশিপের ঘোষণা দিয়ে লেখেন, ‘প্রিয় ভক্তরা। বেট নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির বিষয়ে ঘোষণা দিতে পেরে আমি গর্বিত।’ সাকিব আরও লেখেন, 'বেট উইনার নিউজ স্পোর্টস সংবাদের একমাত্র সূত্র। তুমি যদি সবসময় ট্রেন্ডের সঙ্গে থাকতে চাও এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচ বিশ্লেষণ ও খেলার হাইলাইটস পেতে চাও তাহলে বেট উইনার নিউজ তোমার জন্য।

সাকিবের এই বিষয়ে বিসিবি অত্যন্ত হার্ডলাইনে। বৈঠক শেষে বিসিবি সভাপতি সাফ জানিয়ে দিয়েছে তারা এই ব্যাপারে জিরো টলারেন্স দেখাবেন। চুক্তি বাতিল না করলে ক্রিকেটের সঙ্গেই সম্পর্ক থাকবে না সাকিবের। 

নাজমুল হাসান বলেন, ‘এটা নিয়ে বিকল্প ভাবনার কোনো সুযোগ নেই। বিসিবির অবস্থান প্রথম থেকে যা ছিল এখনও তাই। আমি এসেই বলেছিলাম বিসিবিতে এ ব্যাপারে জিরো টলারেন্স, বিসিবি এগুলো মেনে নিবে না। যে যেভাবেই ব্যাখ্যা করুক। এসবের সাথে সংশ্লিষ্টতার কোনও সুযোগই নেই। যার জন্য তখন আশরাফুলের মত খেলোয়াড়কেও আমাদের বাদ দিতে হয়েছে। সুযোগ নেই। এটা এখন তার ওপর নির্ভর করছে।’


একাত্তর/এসএ

সেলেসাও ভক্তদের জন্য বড় সুখবর। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। বৃহস্পতিবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের...
সাকিব-মুস্তাফিজকে ছাড়াই চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের জন্য দল দিয়েছে বিসিবি। ১৫ সদস্যের স্কোয়াডে ১৮ মাস যুক্ত হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন আফিফ হোসেন, পারভেজ হোসেন ও তানভীর...
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া নয় বরং লঙ্কায় সাকিবকে দেখা গেলে নাকি পাথর ছুড়ে মারবেন ম্যাথিউসের ভাই। শুধু তাই নয় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ, এমনকি এলপিএলেও সাকিবকে চায় না তারা।
লঙ্কা প্রিমিয়ার লিগে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে গেলো সাকিব-লিটনের গল টাইটান্স। বি লাভ ক্যান্ডির কাছে ৩৪ রানে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে দলটির।প্রথমে ব্যাট করতে নেমে চান্দিমালের ৩৮ ও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর