‘মহিলা কোচ’ খোঁটা শোনা রব্বানীই এখন চ্যাম্পিয়ন কোচ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৯ এএম

মেয়েদের ফুটবল নিয়ে কাজ করার জন্য একটা সময়ে অনেক ঠাট্টা-উপহাস হজম করতে হয়েছে গোলাম রব্বানী ছোটনকে। শুনতে হয়েছে 'মহিলা কোচ।' তবু দাঁতে দাঁত চেপে মেয়েদের ফুটবল নিয়ে কাজ করে গেছেন জাতীয় ফুটবল দলের স্থানীয় এই কোচ। অবশেষে পরিশ্রমের ফসল উঠেছে তার গোলায়, তিনি এখন চ্যাম্পিয়ন কোচ। নেপালকে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।

এমন দিনে ছোটনের চেয়ে খুশি মানুষ আর কে-ই বা হতে পারেন! তৃপ্তির ঢেকুর তুলে সংবাদ সম্মেলনে গেছেন বাংলাদেশের কোচ। কিন্তু এ সময় পুরনো দিনের কথাও মনে পড়ে গেছে তার। পিছু ফিরে সেই সব দিনের স্মৃতির পাতা ওল্টালেন ছোটন, যেখানে তার জন্য বরাদ্দ ছিল রাশি-রাশি ঠাট্টা-মশকরা। কাউকে নিয়ে অভিযোগ করেননি, তবে সেসব দিনের কথা অনেককেই যেন মনে করিয়ে দিতে চাইলেন তিনি। 

এবারের আসরে অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশ। একটি ম্যাচেও হার মানেনি বাংলার অদম্য মেয়েরা, অপরাজিত চ্যাম্পিয়নের মুকুট পড়েছে সাবিনা খাতুনের দল। এই সাফল্যের কৃতিত্ব দলের সবাইকেই দিলেন ছোটন, পাশাপাশি মনে করলেন সেই সব মানুষের কথা; যাদের কাছ থেকে কেবল অবজ্ঞা মিলেছে তার।

বাংলাদেশের কোচ বলেন, 'এটা আমার একার সাফল্য নয়, সবার সম্মিলিত সহযোগিতায় আমরা এখানে এসেছি। আজ এই জিনিসটা বলতে হয়, যখন আমি মহিলা দলের কোচের দায়িত্ব নিয়েছিলাম, তখন আমার বন্ধু-বান্ধবরাও আমাকে বলত যে 'মহিলা কোচ।' যখন রাস্তায় হেঁটে যেতাম, আমাকে বলা হত 'মহিলা কোচ।' এভাবে উপহাস করতো। আমার কাছে ওরকম লাগত না। আমি কাজকেই পছন্দ করতাম।'

পুরো আসরজুড়ে অবিশ্বাস্য ফুটবল খেলায় মেয়েদের স্যালুট জানান ছোটন, মনে করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কথাও। তিনি বলেন, 'প্রথমেই আমি মেয়েদের আবারও স্যালুট জানাব। তারা আসলে অবিশ্বাস্য ফুটবল খেলেছে। দেশের প্রতি, বাবা-মায়ের প্রতি তাদের যে কৃতজ্ঞতাবোধ, সেটা তারা দেখিয়েছে। আজ মেয়েরা এ পর্যন্ত এসেছে, তারা তৈরি হয়েছে।'

'ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, উনি ২০১৬ সালে স্বপ্ন দেখেছিলেন (মেয়েদের নিয়ে), দীর্ঘমেয়াদী ট্রেনিং যদি আমরা করি, একসাথে মেয়েদের যদি রাখতে পারি, তাহলে মনে হয় সফলতা আসবে। সেটা আজ এসেছে। বাংলাদেশের যে ১৮ কোটি মানুষ, আজকের যে অবস্থা, সামাজিক যোগাযোগের মাধ্যমে, গণমাধ্যমকর্মীরা যেভাবে প্রশংসা করছেন, অবশ্যই ভালো লাগছে।' যোগ করেন তিনি।


একাত্তর/এসএ

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ফেভারিট দলগুলোর পারফরম্যান্স ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সমানভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে সম্ভাব্য চমক দেওয়া কিছু দলও।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর